কেন্দ্রীয় কমিটির নীতিমালার আলোকে বরিশাল বিভাগে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী এবং সুসংহত করার লক্ষে ৭৪ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে দক্ষ, পরীক্ষিত ও রাজপথের সক্রিয় কর্মীদের মূল্যায়ন করা হয়েছে বলে কেন্দ্রীয় সূত্রে জানানো হয়েছে।
কমিটি অনুমোদনের পর নবনির্বাচিত সভাপতি এস এম মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা তাদের প্রতিক্রিয়ায় জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলন এবং দলের ভিশন বাস্তবায়নে বরিশাল বিভাগের প্রতিটি স্তরের নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।
নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এই কমিটির বলিষ্ঠ নেতৃত্বে বরিশাল অঞ্চলে সংগঠনটি আরও বেশি শক্তিশালী ও জনবান্ধব হয়ে উঠবে।