• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Headline
বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ফ্যাসিবাদ ফেরানোর স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না: ফজলুল হক মিলন কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার

ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ইবির লোক প্রশাসন বিভাগের মুনতাকিম

Reporter Name / ৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

আব্দুল হালিম,ইবি প্রতিনিধি:

সর্বোচ্চ ফলাফল অর্জন করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগের মুনতাকিম রহমানকে ডিন’স অ্যাওয়ার্ড দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

জানা যায়, এ বছর প্রতিটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে একক ও যৌথভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের সনদপত্র ও আর্থিক সম্মাননা দেওয়া হয়। এতে মোট ৮ অনুষদের ৩৬ জন শিক্ষার্থী এ সম্মাননা পেয়েছেন। তাঁদের মধ্যে ২৫ জন ছাত্র ও ১১ জন ছাত্রী রয়েছেন।

এরমধ্যে ৩.৮৬ সিজিপিএ নিয়ে ডিন’স অ্যাওয়ার্ড পেয়েছেন লোক প্রশাসন বিভাগের মুনতাকিম রহমান। তিনি সমাজিক বিজ্ঞান অনুষদভুক্ত শিক্ষার্থীদের মাঝে প্রথম স্থান অধিকার করেছেন।

মুনতাকিম রহমান বলেন, ‘অনুষদে প্রথম হয়ে ডিনস অ্যাওয়ার্ড পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এটি আমার পরিশ্রমের পাশাপাশি পরিবার, শিক্ষক ও প্রিয়জনদের দিকনির্দেশনা ও ভালোবাসার প্রতিফলন। জুনিয়রদের প্রতি আমার পরামর্শ থাকবে নিজ ও পরিবারের প্রতি সৎ থেকে লেখাপড়াকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।’

নিজ বিভাগের শিক্ষার্থীদের সাফল্যে লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড.মুন্সি মুর্তজা আলী বলেন, ‘আমার শিক্ষার্থী মুনতাকিম রহমান ডিনস অ্যাওয়ার্ড অর্জন করায় আমরা অত্যন্ত আনন্দিত। এর আগেও আমাদের বিভাগ থেকে একজন এই অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তাদের এই অর্জন মেধা, অধ্যবসায় ও একাগ্রতার স্বীকৃতি। এছাড়া এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার জন্য পরবর্তী শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের সাথে পড়াশোনা চালিয়ে যেতে হবে।’

আব্দুল হালিম
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
তারিখ :-১৪/১০/২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা