• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Headline
বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ফ্যাসিবাদ ফেরানোর স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না: ফজলুল হক মিলন কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার

আনন্দ-আড্ডা ও সাংস্কৃতিক আয়োজনে পদক্ষেপ বাংলাদেশের ২৫ বছর পূর্তি উদযাপন

মফিদুল ইসলাম সরকার / ৯১ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মানবসেবা ও সামাজিক উন্নয়নের ব্রত নিয়ে ২৫ বছরের পথচলা উদযাপন করেছে ‘পদক্ষেপ বাংলাদেশ’। সংগঠনটির রজতজয়ন্তী উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর) ঢাকার হাতিরপুলের কেন্দ্রীয় কার্যালয়ের পদক্ষেপ অডিটোরিয়ামে দিনব্যাপী আনন্দ-আড্ডা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের দীর্ঘ ২৫ বছরের পথচলার স্মৃতিচারণ, পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সংগঠনের সঙ্গে যুক্ত শুভাকাঙ্ক্ষী, উপদেষ্টা, সদস্য, স্বেচ্ছাসেবক, গণমাধ্যমকর্মী ও সহযোগীরা এ আনন্দ-আড্ডায় অংশ নেন।

বক্তারা বলেন, নানা ব্যতিক্রমী উদ্যোগের মধ্য দিয়ে পদক্ষেপ বাংলাদেশ দীর্ঘদিন ধরে শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মানবসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। নানা বাধা ও প্রতিকূলতা পেরিয়েও সংগঠনটি থেমে থাকেনি। একদল স্বপ্নবাজ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটির কার্যক্রম এগিয়ে চলেছে। পথচলায় কখনো বাধার মুখে পড়তে হলেও সেসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

তাঁরা আরও বলেন, পদক্ষেপ বাংলাদেশের এই পথচলা কেবল একটি প্রতিষ্ঠানের অগ্রযাত্রা নয়; বরং মানুষের হৃদয়ে মানবিকতা, সম্প্রীতি ও আশার আলো ছড়িয়ে দেওয়ার এক সম্মিলিত প্রয়াস। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

তাঁরা আরও বলেন, পদক্ষেপ বাংলাদেশের এই পথচলা কেবল একটি প্রতিষ্ঠানের অগ্রযাত্রা নয়; বরং মানুষের হৃদয়ে মানবিকতা, সম্প্রীতি ও আশার আলো ছড়িয়ে দেওয়ার এক সম্মিলিত প্রয়াস। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পদক্ষেপ বাংলাদেশের সভাপতি বাদল চৌধুরী, সংগঠনের কনভেনার শহীদ মনজু, ‘মাটির মা’-এর সভাপতি মতিয়ারা মুক্তা, কথাসাহিত্যিক পারভেজ হোসেন, কবি আবিদুর রহমান রাকিব, মো. নাসির উদ্দিন, পাভেল, ইমরান, সালাউদ্দিন ও কাজী রফিক প্রমুখ ।

দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে পদক্ষেপ বাংলাদেশের ২৫ বছরের অর্জন, স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরা হয়। একই সঙ্গে মানবিক ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে আগামী দিনেও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা