• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Headline
বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ফ্যাসিবাদ ফেরানোর স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না: ফজলুল হক মিলন কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার

ঝিনাইগাতীতে মন্ত্রীর সভায় কয়েক দফা বিদ্যুৎ বিভ্রাট

আল আমিন, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি: / ৭৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কয়েক দফা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। এতে সভায় উপস্থিত অতিথি, প্রশাসনিক কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

গত শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে আয়োজিত মতবিনিময় সভা চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভা চলার সময় কয়েক দফা বিদ্যুৎ চলে যায়। পরে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়। এরপর অনুষ্ঠানের শেষ পর্যায়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয়।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল এবং প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।

এ ছাড়া বন বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. শাহাবুদ্দিন জানান, বর্তমানে কোনো লোডশেডিং নেই। তবে বিদ্যুৎ লাইনে ত্রুটির কারণে সরবরাহ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে। বিষয়টি তিনি দেখছেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা