• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Headline
বৈরী আবহাওয়ার মধ্যেও ঐতিহ্যের যাত্রা, কান্তনগর মন্দিরে কান্তজীউ বৃষ্টিতে ভিজে মাঠে পড়ে আছে পাকা ধান, ক্ষতির মুখে কৃষক নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ফ্যাসিবাদ ফেরানোর স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না: ফজলুল হক মিলন কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি সাংবাদিক দিলদার হোসেনের ইন্তেকাল

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি উপজেলা সংবাদদাতা সিনিয়র সাংবাদিক দিলদার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে ৪টার দিকে তিনি নবাবগঞ্জে উপজেলার ইশ্বরপুর গ্রামের তার শ্বশুরালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস সহ নানাবিদ রোগে ভুগছিলেন ।
মৃত্যুকালে স্ত্রী, একমাত্র মেয়ে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তিনি পাঁচবিবি পৌরসভার টিএন্ডটি পাড়া মহল্লার মৃত আহম্মদ আলীর পুত্র।
মরহুম দিলদার হোসেন পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে দৈনিক ইত্তেফাক ও ডেইলি নিউ নেশন পত্রিকার পাঁচবিবি উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও পাঁচবিবি থেকে প্রকাশিত সাপ্তাহিক বালিঘাটা পত্রিকার প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করেন।
সাংবাদিকতা পেশায় তার লেখনীর মাধ্যমে তিনি পাঁচবিবির আর্থ-সামাজিক উন্নয়ন ও মানুষের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরেছেন। তিনি অত্যন্ত অমায়িক ও সদালাপী মানুষ ছিলেন।
তার মৃত্যুতে পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, সাধারণ সম্পাদক সজল কুমার দাস, সাবেক সভাপতি আব্দুল হাই, আব্দুল হালিম সাবু, পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিবসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক আলহাজ আবু হাসনাত মন্ডল হেলাল, যৃগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
রাতে জানাজা শেষে তার শ্বশুরবাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা