আব্দুল হালিম,ইবি প্রতিনিধি:
ঐক্য, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব কে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত জয়পুরহাট জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ২০২৬-২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত সাঈদ মনোনীত হয়েছেন।
সেমবার(১২ই অক্টোবর ) সংগঠনটির উপদেষ্টা চারুকলা বিভাগের সভাপতি এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড.কামরুল হাসান ও কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি ড. তন্ময় সাহা জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জেরিন চৌধুরীসহ ফিরোজ হোসেন, মিনহাজুল আবেদিন রবি, নাহিদ ইসলাম ও তামিম ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও শাহাজান আহাদ, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, সহকারী সাংগঠনিক সম্পাদক কবিরসহ শুয়াইব ও মেহেদী, অর্থ সম্পাদক আশিকুর রহমান, সহকারী অর্থ সম্পাদক নিশাদ, দপ্তর সম্পাদক সুমন, সহকারী দপ্তর সম্পাদক মাইশা, প্রচার সম্পাদক আল-মামুন, ক্রিয়া সম্পাদক নোমান,নারী বিষয়ক সম্পাদক সানজিদা, সহকারী নারী বিষয়ক সম্পাদক আয়েশা, ধর্ম বিষয়ক সম্পাদক হযরত আলী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাবেয়া, আইন বিষয়ক সম্পাদক মেহেদী।
নব মনোনীত সাধারণ সম্পাদক আরাফাত সাঈদ বলেন, আমি এই দায়িত্বকে শুধু একটি পদ বা সম্মান হিসেবে দেখছি না বরং এটিকে মানুষের পাশে দাঁড়ানোর, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগ মনে করছি । আমি চাই, আমাদের সংগঠন এমন একটি প্ল্যাটফর্ম হয়ে উঠুক, যেখানে অসহায় ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো হবে, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা হবে, নতুন শিক্ষার্থীদের সহযোগিতা করা হবে এবং সমাজের কল্যাণে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হবে।”
নব মনোনীত সভাপতি ফরহাদ হোসেন বলেন, আমাদের মূলমন্ত্র ঐক্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব। এই আদর্শকে ধারণ করে সংগঠনের প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে একটি সুশৃঙ্খল, মানবিক ও কার্যকর সংগঠন গড়ে তুলতে চাই। আমি বিশ্বাস করি, নেতৃত্বের প্রকৃত সার্থকতা ব্যক্তিগত অর্জনে নয়, বরং সম্মিলিত প্রচেষ্টা ও মানুষের কল্যাণে অবদানের মধ্যে নিহিত। ঐক্য হোক আমাদের শক্তি, শৃঙ্খলা হোক আমাদের ভিত্তি, আর ভ্রাতৃত্ব হোক