• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কাগজে-কলমে ডাক্তার থাকলেও বাস্তবে নেই, সেবা বঞ্চিত প্রান্তিক মানুষ

সবীর আহমেদ ফোরকান পরশুরাম প্রতিনিধি; / ৫৫ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফেনীর পরশুরাম উপজেলার তিনটি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে কাগজপত্রে মেডিকেল অফিসার কর্মরত দেখানো হলেও বাস্তবে তারা কর্মস্থলে নেই বলে অভিযোগ উঠেছে। এতে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠী।

স্থানীয় সূত্রে জানা যায়, মির্জানগর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. ফারজানা ইয়াসমিন গত দেড় বছর ধরে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত রয়েছেন। অথচ কাগজপত্রে তার পোস্টিং দেখানো হচ্ছে পরশুরামের মির্জানগর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে। অভিযোগ রয়েছে, তদবিরের মাধ্যমে তিনি ঢাকায় দায়িত্ব পালন করছেন।

একই অবস্থা চিথলিয়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রেও। ওই কেন্দ্রের মেডিকেল অফিসার ডেপুটেশনে ঢাকার একটি হাসপাতালে কর্মরত থাকলেও কাগজপত্রে তাকে পরশুরামে কর্মরত দেখানো হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, শুধু মির্জানগর ও চিথলিয়া নয়, উপজেলার তিনটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রেই দীর্ঘদিন ধরে একই চিত্র। ডাক্তার না থাকায় গ্রামের হতদরিদ্র রোগীরা প্রাথমিক চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছেন। জ্বর, সর্দি বা সাধারণ রোগের জন্যও তাদের ছুটতে হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

এলাকাবাসী জানান, বিষয়টি গত এক বছর ধরে পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বারবার জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

এ অবস্থায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফেনী-১ আসনের সংসদ সদস্য, জেলা সিভিল সার্জন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা