• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Headline
বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ফ্যাসিবাদ ফেরানোর স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না: ফজলুল হক মিলন কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার

দূর্গাপুজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে : আসলাম চৌধুরী

মোঃ রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি; / ৭৩ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় আয়োজন আসন্ন শারদীয় দূর্গাপুজা নির্বিঘ্নে সম্পাদনে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশের সাম্প্রদায়ীক সম্প্রীতি বিনষ্ট করে কেউ যাতে অরাজকতা তৈরী করতে না পারে সেজন্য প্রশাসন, দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষকে উদার ও আন্তরিক হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক যুগ্ম-মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

রোববার (১১ অক্টোবর) বিকালে নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৪ এর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।

আসলাম চৌধুরী বলেন, সাম্প্রদায়ীক সম্প্রীতিতে বাংলাদেশ অনন্য। সে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। বিএনপি সকল ধর্মের সমমর্যাদায় বিশ^াসী এখানে অন্যকিছু করার ভাবার সুযোগ নেই। হিন্দুধর্মালম্বীদের দূর্গাপূজাকে শৃঙ্খলা রক্ষায় দলীয় নেতাকর্মীদের মন্ডব ভিত্তিক শৃঙ্খলা কমিটি গঠন করে দায়িত্ব প্রদান করতে হবে।

আসলাম চৌধুরী বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোয়ন যাদের দেওয়া হবে, তাদের বিষয়ে সঠিক তথ্য উপস্থাপনের জন্য বিশেষ টিমের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। যার যার যোগ্যতার মূল্যায়ন করা হবে। দলীয় সিন্ধান্ত সবাইকে মেনে নিতে হবে। দলীয় সিন্ধান্ত অমান্য করে ভিন্ন কিছু করতে গেলে প্রতিপক্ষ সুযোগ নিবে।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোরছালিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংগঠনিক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম মাহমুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, সালামত আলী, ফজলুল করিম চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি ইউসুফ নিজামী, পৌর বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, আকবরশাহ থানা বিএনপির আহ্বায়ক আবদুস সাত্তার সেলিম, সদস্য সচিব মইনুদ্দিন চৌধুরী মাঈনু, উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রফিক উদ্দিন চৌধুরী, সদস্য সচিব সেলিম উদ্দিন, আইয়ুব খান, শামসুল আলম, কুতুব উদ্দিন চৌধুরী, মোঃ সফি, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রায়হান উদ্দিন প্রধান, সদস্য সচিব মাহবুব আলম, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আকবর কাজল, বিএনপি নেতা নুরুল আনোয়ার চেয়ারম্যান, নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, আবুল বশর চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা মহরম আলী, মোজাহের উদ্দিন আশরাফ, বদিউল আলম বদরুল, লোকমান হাকিম, নাজমুন নাহার নেলী, কামাল উদ্দিন চৌধুরী, আবুল কালাম আজাদ, ইদ্রিছ মিয়া, মোঃ জাহাঙ্গীর, খ ম নাজিম উদ্দিন, খোরশেদ আলম, এনামুল বারী, আলাউদ্দিন মাসুম, মোস্তাফিজুর রহমান হিরু, জিতেন্দ্র নারায়ন নাঠু, নুরুল আজিম সবুজ, সাহাবুদ্দিন, নাজিমুদৌলা, আবু তাহের, তসলিম উদ্দিন, মহিউদ্দিন, ইসমাইল হোসেন, সাহাবুদ্দিন রাজু, রোকন উদ্দিন, ইব্রাহিম, জিয়াউদ্দিন, জুয়েল, আলাউদ্দিন মনি, হেলাল উদ্দিন বাবর, মামুন রেজা, কোরবান আলী সাহেদ, ইসমাঈল, কামরুল ইসলাম বাবলু, সামির প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা