• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Headline
বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ফ্যাসিবাদ ফেরানোর স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না: ফজলুল হক মিলন কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার

মাদকমুক্ত সমাজ গড়তে পীরপুর উচ্চ বিদ্যালয়ের র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনু্ষ্ঠিত

মোঃ এমরুল ইসলাম ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ / ৭৬ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তারুণ্যের শক্তি পরিবর্তনের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে ‘এক শিক্ষার্থী, এক গাছ—মাদককে না বলি, সবুজ জীবন গড়ি’ স্লোগানে শিক্ষার্থীদের মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি পার্নেল আহমেদ পরাগ।

প্রধান অতিথি ছিলেন মনোহরদী উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান ছোটন।

উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রাকিব হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন,উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য পারভেজ আহমেদ পরাগ প্রমূখ।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানো ও তার পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ ও সবুজ পরিবেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা