• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Headline
জলঢাকায় বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি: ভিজে যাচ্ছে কাটা ধান, ব্যাহত আলু-ভুট্টা রোপণ প্রতীক্ষার বগা সেতুর কাজ শুরু পঞ্চগড়ে ঋতুর পালাবদল, দিনে গরম রাতের শীতের আমেজ পর্তুগিজ রাজপরিবারের সদস্যের হাত ধরে বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক দলের নবগঠিত কমিটির দুই শীর্ষ নেতার সাক্ষাৎ অস্থিরতা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে এমপি ফয়সল আমিন প্রবাসির চিঠি ___মাহবুব আর মামুন নানা আয়োজনে প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করল ইসলামী বিশ্ববিদ্যালয় বৈরী আবহাওয়ার মধ্যেও ঐতিহ্যের যাত্রা, কান্তনগর মন্দিরে কান্তজীউ বৃষ্টিতে ভিজে মাঠে পড়ে আছে পাকা ধান, ক্ষতির মুখে কৃষক

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ / ৮৯ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

‎
‎শনিবার ও রোববার, ১০ ও ১১ অক্টোবর কালিয়াকৈর উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
‎প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রমের বিভিন্ন দিক, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি, তথ্যের সঠিকতা যাচাই এবং দায়িত্ব পালনের বিষয়ে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেওয়া হয়।
‎প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইন।‎
‎সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মিজানুর রহমান।
‎উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সংশ্লিষ্ট কর্মকর্তা, মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নেন।
‎আয়োজকরা জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের কর্মীদের দক্ষতা বাড়াতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা