• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জে ১২৫ মণ্ডপে চাল বরাদ্দ

আজহার হোসেন / ৩৩ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপে মোট ৭৫ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপের জন্য বরাদ্দ করা হয়েছে ৬০০ কেজি করে চাল।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে চালের বরাদ্দপত্র (ডিও) তুলে দেন খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা এমপি।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, “মানিকগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক। তাঁরা আমার বাসায় গত ঈদের দাওয়াত খেয়েছেন। মানিকগঞ্জের সাম্প্রতিক সম্প্রীতি দেশের যেকোনো জেলার তুলনায় ভালো রয়েছে। এটাকে ধরে রাখতে হবে।”

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে উৎসব উদযাপন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমি খানম, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন, সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আলী নুর।

এ ছাড়া অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে আয়োজিত এ বরাদ্দ কার্যক্রমের তথ্য অনুযায়ী, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপের প্রতিটিতে ৬০০ কেজি করে জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে মোট বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫ হাজার কেজি বা ৭৫ মেট্রিক টন।

দুর্গাপূজা উপলক্ষে এ বরাদ্দের মাধ্যমে উৎসব উদযাপনে সহায়তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা