• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

মহাসড়কে পুলিশের তল্লাশি, পিকআপ থেকে ই’য়া’বা ও আ’গ্নে’য়া’স্ত্র উদ্ধার

‎এ কে এম আজাদ / ৬৭ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে পিকআপের গোপন চেম্বার থেকে ৩৬ হাজার পিস ইয়াবা এবং চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. জাকারিয়া ইদ্রীস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত পিকআপটি।

‎শুক্রবার (৯ অক্টোবর) রাত ২টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় এসব মাদক ও অস্ত্র উদ্ধার করে তাকে আটক করে।

‎গ্রেপ্তারকৃত আসামী জাকারিয়া ইদ্রীস (৪৫) কক্সবাজারের টেকনাফ থানার রাঙ্গাখালী এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে।

‎দাউদকান্দি মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন একটি পিকআপে তল্লাশি চালানো হয়। পিকআপটির চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন পাওয়া যায়।

‎এ ছাড়া পিকআপের বডির ওপরের স্টিলের পাত কেটে বিশেষ কৌশলে তৈরি করা গোপন স্থানে ৩৩টি জ্যামিতি বক্সে ইয়াবা লুকিয়ে রাখা হয়েছিল। বক্সগুলোতে মোট ১৮০টি প্যাকেটে ৩৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে পিকআপটি জব্দ করে পুলিশ।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, উদ্ধার করা অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও ইয়াবা এবং জব্দ করা হয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা