• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Headline
বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ফ্যাসিবাদ ফেরানোর স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না: ফজলুল হক মিলন কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার

মোহনপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি‍‍`র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

Reporter Name / ১৬০ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলায় (৭ অক্টোবর ২০২৬) সোমবার বেলা ১১ টার সময় আনসার ও ভিডিপি মোহনপুর রাজশাহী আয়োজনে সম্ভাব্য আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা বাছাই কার্যক্রম উপজেলা আনসার ও ভিডিপি’র কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন
পুঠিয়া উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আনুয়ার হোসেন, তানোর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক সাকলাইন, মোহনপুর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক সামিউল বাসির, প্রশিক্ষিকা সিরাজুম মনিরা, উপজেলা আনসার ও ভিডিপি কোম্পানি কমান্ডার মুকুল সরদার, ৫নং বাকশিমইল ইউনিয়নের দলনেতা জাহাঙ্গীর আলম,
বাকশিমইল ইউনিয়নের ইউনিয়ন সহকারী প্লাটুন কমান্ডার ময়েন উদ্দিন সহ
সকল ইউনিয়নের দলনেতা দল নেত্রী প্রমুখ।

পবা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (অতিরিক্ত দায়িত্বে) মোহনপুর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার
মোছাঃ হাফজা খাতুন ইলা
জানান, উপজেলার এবারে সম্ভাব্য ২৪টি পূজা মণ্ডপের জন্য ৪৮জন মহিলা এবং ৯৬ জন পুরুষ আনসার ও ভিডিপি’র সদস্য প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে, কিন্তু ইহা এখনো চূড়ান্ত তালিকায় প্রস্তুত করা হয়নি। ৯৬ জন পুরুষ সদস্য মধ্য থেকে ২৪ জুন সেকশন কমান্ডার ও সহকারী সেকশন কমান্ডার ২৪ জন।
উপজেলার পূজা মন্ডপের জন্য প্রাথমিকভাবে আনসার ও ভিডিপি‍‍`র সদস্য বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় ব্রিফিং, ট্রেনিং ও প্রস্তুতি শেষে উপজেলার পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে তাদের মোতায়েন করা হবে, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না।

দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা অপরিসীম। আপনারা সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা