মহসিন, (বগুড়া) জেলা প্রতিনিধি:
বগুড়া সদরের নামুজা এস এস আই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় মাদ্রাসা মাঠে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ রোস্তম আলীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সহ-সভাপতি নাফিস ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নজমুল হোসেন।
এ সময় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নামুজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রাসেল মামুন, নামুজা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোফাচ্ছের ইসলাম শাকিল, নামুজা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাসেল আলী, নামুজা ডিগ্রি কলেজের সভাপতি জিল্লুর রহমান বাদশা, পীরব ইউনাইটেড ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য গোলাম মোস্তফা, অভিভাবক সদস্য আলী আজম, অভিভাবক সদস্য ফুলমিয়া এবং বিদ্যুৎসাহী সদস্য আব্দুল করিম মাস্টার।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক, সুধীজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল রেজাউল করিম।