অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
‘প্রবীণদের মর্যাদা, অধিকার ও নিরাপদ জীবন নিশ্চিত করি’ এমন প্রত্যয়ে পটুয়াখালীতে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ৯.৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহাসীন উদ্দিন । সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জেলার প্রবীণ নাগরিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা প্রবীণদের সামাজিক মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।