• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ার ডাক মানিকগঞ্জে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ

আজহার হোসেন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি; / ৯২ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই আহ্বানকে সামনে রেখে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) বাংলাদেশের উদ্যোগে মানিকগঞ্জ সদর উপজেলা শাখার আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
ইকবাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও সাবেক অধ্যাপক আবুল হোসেন সিকদার। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম ফারুক ও বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মুস্তাফিজুর রহমান মামুন। শুরুতে ধারণাপত্র পাঠ করেন রিপন আচার্জী।
আলোচনায় দোলন গোস্বামী, এমদাদুল হক মানিক, আলামিন ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষে অসন্তোষ চক্রবর্তী রায়সহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান, সহিংসতার অর্থনৈতিক ও মানসিক ক্ষতি এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে ধর্মীয় ও রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা খন্দকার মিজানুর হোসেন ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা মজিবর রহমান মাস্টার মানিকগঞ্জ জাদুঘরের সহ-সভাপতি জয়নাল আবেদীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মাগরিবের নামাজের আগ পর্যন্ত চলে এ আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা