• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Headline
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পাঁচবিবি মোহাম্মদপুরে বৃক্ষরোপণ ঘুরতে এসে ভয়াবহ দুর্ঘটনা, গাছে ধাক্কা প্রাইভেটকারের নবীনগরে মারধরের পর অচেতন ব্যক্তি উদ্ধার, অবস্থা সংকটাপন্ন গোয়ালঘরের দেয়াল কেটে বিদেশি দুই গরু চুরি গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে হত্যার চেষ্টা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আসাদ সবুজের পাশে সাংবাদিকরা ন্যায্য অধিকার ও বৈষম্যহীন মর্যাদার দাবিতে মানিকগঞ্জে মাদ্রাসা শিক্ষকরা পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার অপারেশনের জন্য ছুটতে হচ্ছে জেলা সদরে, ভোগান্তিতে লক্ষ্মীপুরের রোগীরা যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, কানের পর্দা ক্ষতিগ্রস্তের দাবি

নবীনগর দেওয়ানি আদালতের পরিবেশ ও কার্যক্রম পর্যবেক্ষণ করলেন দুই বিচারপতি

সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি / ২৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ঐতিহ্যবাহী প্রাচীন দেওয়ানি আদালতের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মো. জাবিদ হোসেন নবীনগর দেওয়ানি আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে আদালতের সার্বিক কার্যক্রম ও পরিবেশ পরিদর্শন করেন।

বিচারপতিদ্বয়ের গাড়িবহর আদালত প্রাঙ্গণে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, নবীনগর থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরীসহ আদালতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে বিচারপতিদ্বয় আদালতের বিভিন্ন কার্যক্রম, অবকাঠামোগত অবস্থা, বিচারপ্রার্থী ও সংশ্লিষ্টদের সুযোগ-সুবিধাসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় আদালতের কার্যক্রম সুষ্ঠু ও স্বাভাবিকভাবে পরিচালনা, বিচারপ্রার্থীদের প্রয়োজনীয় সেবা এবং আদালতের পরিবেশ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

এ সময় প্রশাসন, পুলিশ ও আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়ভাবে ঐতিহ্যবাহী এই আদালত পরিদর্শনে হাইকোর্ট বিভাগের দুই বিচারপতির আগমনকে ঘিরে আদালত প্রাঙ্গণে উৎসাহ ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা