• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী

Reporter Name / ৪১ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আজহার হোসেন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

আমিনুর ইসলাম মানিকগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ায় লিপ্ত হয়ে নগদ টাকা এবং স্বর্ণ-রুপার অলংকার নিয়ে পরকীয়াপ্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বামী জহিরুল ইসলাম (৪৬) মানিকগঞ্জ পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগপত্র সূত্রে জানা যায়, প্রায় ২৫ বছর আগে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া এলাকার জহিরুল ইসলামের সঙ্গে আলেয়া (৩৮) নামের এক নারীর পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। তাঁদের দাম্পত্য জীবনে একটি ছেলে ও দুটি মেয়েসন্তান রয়েছে।ভুক্তভোগী জহিরুল ইসলাম অভিযোগ করেন, বেশ কিছু দিন ধরে তাঁর স্ত্রী আলেয়া, নিলয় (৪০) নামের এক হিন্দু সম্প্রদায় ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত ছিলেন। স্ত্রী কে এই পরকীয়া সম্পর্ক থেকে সরে আসতে নিষেধ করলে তিনি উল্টো বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করতেন।অভিযোগে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭:০০ টার দিকে পরকীয়া প্রেমিক নিলয়ের কু-পরামর্শে স্ত্রী আলেয়া কাউকে কিছু না জানিয়ে ঘর থেকে বের হয়ে যান। এ সময় তিনি আলমারিতে থাকা নগদ ৫,৭৫,০০০ (পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার) টাকা, ২ ভরি ৮ আনা ওজনের স্বর্ণের অলংকার এবং ১২ ভরি ৮ আনা ওজনের রুপার অলংকার সাথে করে নিয়ে আত্মগোপন করেন।পরবর্তীতে আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁদের কোনো সন্ধান মেলেনি এবং তাঁদের ব্যবহৃত মোবাইল নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। ভুক্তভোগী পরিবার তাঁদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে আশঙ্কায় রয়েছেন এবং এ ঘটনায় আইনি সহায়তার জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।উক্ত বিষয়ে পুলিশ সুপারকে ফোন দিলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা