সোহেল রানা সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বেতিল হাট ও বাজার বণিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নির্বাচনী প্রচারণা ও ভোটারদের মধ্যে আলোচনা-পর্যালোচনায় মুখর হয়ে উঠেছে পুরো বাজার এলাকা।
আগামী ৩রা অক্টোবর (শনিবার) বেতিল হাট বাজার
বণিক সমবায় সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৪৬৫ ভোটার সহ মোট ১২ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিয়াউর রহমান শিকদার ও মফিজ উদ্দিন সরকার। সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিয়াউর রহমান (সাগর) ও রুবেল আহমেদ। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মন্নাফ শিকদার ও ইউসুফ আলী বাবু। এছাড়া সদস্য পদে রয়েছেন আরও ৬ জন প্রার্থী। তাদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। রুবেল আহমেদ ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন।
স্থানীয় ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনকে ঘিরে তাদের মধ্যে ব্যাপক আগ্রহ বিরাজ করছে। তারা আশা করছেন, যোগ্য ও সৎ নেতৃত্বই নির্বাচিত হবে। অনেকেই সৎ, নিষ্ঠাবান ও ব্যবসাবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত রুবেল আহমেদ কে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান বলে মত প্রকাশ করেন।
এ বিষয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুবেল আহমেদ
বলেন, “আপনাদের সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে নির্বাচন পরিচালনা কমিটি, সমিতির সদস্য এবং সকল ব্যবসায়ী ভাইদের সঙ্গে নিয়ে সমিতির উন্নয়নে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”
নির্বাচনী ইশতেহারে রুবেল আহমেদ ব্যবসায়ীদের কল্যাণে ১০ দফা প্রতিশ্রুতি ঘোষণা করেছেন। সেগুলো হলো—১.বাজারে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা।২. ব্যবসায়ীদের চাঁদাবাজিমুক্ত রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ।৩. সকল ব্যবসায়ীর মতামতকে প্রাধান্য দিয়ে সমিতির কার্যক্রম পরিচালনা।৪. বাজারের সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ন রাখা।৫. ব্যবসায়ীদের সমস্যা সমাধান ও পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা।৬. ব্যাংকের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিতের চেষ্টা।৭. ঝুঁকিভিত্তিক বীমা ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ।৮. ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদে সহায়তা প্রদান।৯. বাজারের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা।১০. নৈশ প্রহরী ও সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।
নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণা ও ভোটারদের প্রত্যাশায় জমে উঠেছে বেতিল হাট ও বাজারের নির্বাচনী পরিবেশ। এখন ভোটারদের রায়ের অপেক্ষায় রয়েছেন।