• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

বেনাপোলে অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ না পেয়ে ডিসির কাছে মালিকদের স্মারকলিপি

Reporter Name / ৯৩ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সেলিম রেজা তাজ,বেনাপোল,যশোর:

বেনাপোল স্থলবন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল সম্প্রসারণ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হওয়ার প্রায় তিন বছর পার হতে চললেও এখনও প্রাপ্য ক্ষতিপূরণের অর্থ পাননি ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। দীর্ঘদিনের এই জটিলতায় তীব্র আর্থিক সংকট ও চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবারগুলো।
‎
‎সোমবার (২৮ সেপ্টম্বর) সকালে  অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন ও ক্ষতিপূরণ পরিশোধের দাবিতে যশোর জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি প্রদান করে ভুক্তভোগীরা।
‎
‎স্মারকলিপিতে ভুক্তভোগী জমির মালিকরা জানান, প্যাসেঞ্জার টার্মিনাল সম্প্রসারণের জন্য বন্দর কর্তৃপক্ষ তাদের জমি অধিগ্রহণের উদ্যোগ নেয়। নিয়ম অনুযায়ী অধিগ্রহণাধীন জমিতে নতুন কোনো স্থাপনা নির্মাণ, সংস্কার বা ভাঙা-গড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু দীর্ঘ তিন বছর অতিক্রান্ত হলেও অধিগ্রহণ কাজ শেষ হয়নি। ফলে মালিকরা যেমন নিজেদের জমি বা দোকানপাট স্বাভাবিকভাবে ব্যবহার ও ভাড়া দিতে পারছেন না, তেমনি পাননি কোনো ক্ষতিপূরণও। এতে তারা প্রতিনিয়ত আর্থিক ও ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
‎
‎ভুক্তভোগীরা আরও জানান, বন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা নিশ্চিত করেছেন যে, অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থ ইতোমধ্যে জেলা প্রশাসনকে প্রদান করা হয়েছে। ‘অধিগ্রহণ আইন ২০১৭’ এর ১১(১) ধারা অনুযায়ী—বন্দর থেকে ক্ষতিপূরণের টাকা পাওয়ার ৬০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসনকে তা ক্ষতিগ্রস্তদের মধ্যে বণ্টন করার কথা। কিন্তু আইনি নির্ধারিত সময় পার হয়ে গেলেও জেলা প্রশাসন থেকে সেই অর্থ পরিশোধের বাকি কার্যক্রম সম্পন্ন করা হয়নি।
‎
‎ক্ষতিগ্রস্ত জমি মালিকদের পক্ষে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে যশোর জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হয়েছে, যেন বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে জরুরি ভিত্তিতে অধিগ্রহণের বাকি আনুষ্ঠানিকতা শেষ করা হয় এবং প্রাপ্য ক্ষতিপূরণের টাকা দ্রুত হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
‎
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা