• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

নূরুল আবচারের অবসর উপলক্ষে আরাবিয়া ফয়জুল উলুম মাদ্রাসায় বিদায় সংবর্ধনা

Reporter Name / ৪২ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আতিক উল্লাহ চৌধুরী,রাউজান, চট্টগ্রাম প্রতিনিধি;

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রাক্তন সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা ও এলাকার কৃতি সন্তান আলহাজ্ব মোঃ নূরুল আবচারের অবসর গ্রহণ উপলক্ষে কান্দিপাড়া আরাবিয়া ফয়জুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকা শনিবার (২৬ সেপ্টেম্বর) কান্দিপাড়া আরাবিয়া ফয়জুল উলুম মাদ্রাসার মজলিস খানায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার নির্বাহী পরিচালক ক্বারী মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাতার প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ হানিফ,এবং মোঃ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আলহাজ্ব মোঃ নূরুল আবচারের দীর্ঘ কর্মজীবনের সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ ও মানবিক গুণাবলীর কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসা আরাবিয়া ফয়জুল উলুমের নির্বাহী পরিচালক ক্বারী মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, চৌধুরী হাট ইসলামী ব্যাংকের সেকেন্ড ম্যানেজার মোঃ মোজাহেরুল ইসলাম, এডভোকেট শফিউল আজম, , মুসা ফকির হাট মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মোহাম্মদ জাকারিয়া, রাউজান উপজেলা হেফাজতের বানিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল্লাহ, মোঃ ইলিয়াস, সর্দার মোহাম্মদ জসিম এবং বাইন্নাহাট বায়তুর রহমান জামে মসজিদের মোতাওয়াল্লী হাফেজ মোহাম্মদ হাসেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবর্ধিত অতিথি আলহাজ্ব মোঃ নূরুল আবচার তাঁর দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে তিনি মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।পরে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে আলহাজ্ব মোঃ নূরুল আবচারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা