পার্থ রায় স্টাফ রিপোর্টার মধুখালী:
ফরিদপুরের মধুখালী উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তরের নির্দেশে ও ফরিদপুর জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের নিয়ন্ত্রণে এবং মধুখালী আনসার অফিসারের তত্ত্বাবধানে সফল ভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’।
এখানে উল্লেখ্য যে,পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বজ্রপাত প্রতিরোধে আনসার অফিসের এই বিশেষ উদ্যোগ। উক্ত কর্মসূচির আওতায় মধুখালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে,
🌱 ৫৫টি বৃক্ষের চারা (২৮টি ফলজ, ১৮টি বনজও ৯টিঔষধি)ও
🌴 ২০০০টি তালের বীজ রোপণ করা হয়েছে।
তবে শুধুমাত্র গাছ লাগানোই নয়, রোপণ কৃত প্রতিটি চারা ও বীজ বাঁচিয়ে রাখতে নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় আনসার অফিসের এই অঙ্গীকার ও প্রচেষ্টা অব্যাহত থাকবে।