• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

বাঘাইছড়ি উপজেলাকে জেলা ঘোষণার দাবি সচেতন বাঘাইছড়িবাসীর

Reporter Name / ৮৬ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

খোরশেদ আলম, বাঘাইছড়ি প্রতিনিধিঃ
দেশের সর্ববৃহৎ উপজেলা রাঙামাটির বাঘাইছড়িকে পূর্ণাঙ্গ জেলায় রূপান্তরের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে স্থানীয় সর্বস্তরের জনগণ। ভৌগোলিক বিশালত্ব, দুর্গম যোগাযোগ ব্যবস্থা এবং প্রশাসনিক জটিলতা নিরসনে বাঘাইছড়িকে জেলা ঘোষণা করা এখন সময়ের দাবি বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাধারণ মানুষ।

পার্বত্য অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে বাঘাইছড়ি উপজেলার সাথে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় রাঙ্গামাটি সদর থেকে বাঘাইছড়ি যাওয়ার জন্য খাগড়াছড়ি জেলা হয়ে ঘুরে যেতে হয়। সাধারণত রাঙ্গামাটি থেকে মহালছড়ি ও খাগড়াছড়ি সদর হয়ে দীঘিনালার হয়ে বাঘাইছড়িতে পৌঁছাতে হয়।
এই পথে গাড়ি চালিয়ে যেতে সাধারণত ৩ ঘণ্টা ৩০ মিনিট থেকে ৪ ঘণ্টা সময় লাগে।
অন্যদিকে, কাপ্তাই হ্রদের মধ্য দিয়ে নৌপথে রাঙ্গামাটি থেকে বাঘাইছড়ির দূরত্ব প্রায় ১৪৪ কিলোমিটার, যেখানে লঞ্চ বা বোটে যাতায়াত করতে ৬ থেকে ৭ ঘণ্টা সময় লেগে থাকে।

২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী বাঘাইছড়ি উপজেলার জনসংখ্যা ১,০৬,২৮২ জন। এর মধ্যে পুরুষ ৫৫,২৪৮ জন এবং মহিলা ৫১,০৩৪ জন।
১৯৮১ বর্গকিলোমিটারের এই উপজেলার জনসংখ্যার ঘনত্ব প্রায় ৫৪ জন প্রতি বর্গকিলোমিটারে।
প্রশাসনিক কাজের সুবিধার্থে ১৯৮৩ সালে ‘মাচালং’ নামে একটি থানা স্থাপন করা হয়েছিল, যা পরবর্তীতে ১৯৯০ সালে প্রত্যাহার করে নেওয়া হয়। পরে ওই অঞ্চলের নিরাপত্তা ও পর্যটকদের সুবিধার্থে ২০১৩ সালে বর্তমান নামে নতুন করে থানাটি সচল করা হয়।
উপজেলার বিশাল আয়তনের তুলনায় বার্ষিক প্রশাসনিক বরাদ্দ এবং এডিপি (ADP) বাজেট অত্যন্ত সীমিত। মাত্র একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) এবং সীমিত জনবল দিয়ে এত বড় দুর্গম অঞ্চলের প্রশাসনিক কাজ তদারকি করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ফলে প্রান্তিক এলাকার সাধারণ মানুষ সরকারি সুযোগ-সুবিধা ও সুশাসন থেকে মারাত্মকভাবে বঞ্চিত হচ্ছেন।

বাঘাইছড়িবাসী ২০১২ সাল থেকেই জেলার দাবি জানিয়ে আসছে। সরকারি যে কোন সেবা পেতে একজন নাগরিকের একদিন আগেই জেলা সদরে পৌছাতে হয়,অফিস আদালতের যে কোন কাজে গেলেও একই পরিস্থিতি। বাঘাইছড়িতে উন্নত চিকিৎসা না থাকায় যে কারো চিকিৎসাজনিত কারণে কখনোই জেলা সদরে যায়না দুরত্ব আর ব্যয়জনিত কারণে।
যেহেতু খাগড়াছড়ি জেলা সদরের উপর দিয়ে যেতে হয় তাই সকলে খাগড়াছড়ির উপরই নির্ভরশীল।
অন্যদিকে বাঘাইছড়ি উপজেলা অন্যান্য জেলার চেয়ে দুই বা তিনগুন বড় হওয়ায় প্রশাসনিক জটিলতা মারাত্মক ভোগান্তির কারণ।

ভারত সীমান্ত সংলগ্ন দুর্গম পাহাড়ের বাসিন্দাদের কোনো ছোটখাটো আইনি মামলা বা উচ্চতর প্রশাসনিক কাজের জন্য রাঙামাটি জেলা সদরে যেতে হলে সময় লাগে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা, যা অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বর্ষাকালে মারিশ্যা-দীঘিনালা সড়কে পাহাড় ধস বা বন্যা দেখা দিলে দীঘিনালা সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে জরুরি প্রশাসনিক সেবা বা চিকিৎসার জন্য জেলা শহরে পৌঁছানো অবরুদ্ধ হয়ে পড়ে।
বিশাল এই জনপদে প্রায় ২ লক্ষাধিক মানুষের বসবাসের বিপরীতে মাত্র একটি ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। কিন্তু উপজেলার দুর্গম সাজেক কিংবা দূরবর্তী পাহাড়ি পাড়াগুলো থেকে এই স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্বও অনেক বেশি। জরুরি প্রসূতি সেবা, হার্ট অ্যাটাক বা বড় ধরনের দুর্ঘটনার শিকার রোগীদের উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি সদর হাসপাতাল কিংবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ছাড়া কোনো উপায় থাকে না। বাঘাইছড়িকে জেলা ঘোষণা করা হলে এখানে একটি পূর্ণাঙ্গ জেলা সদর হাসপাতাল, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পদায়ন নিশ্চিত হবে, যা প্রতি বছর শত শত প্রান্তিক মানুষের জীবন বাঁচাবে।
দেশের অন্যতম প্রধান জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি এই বাঘাইছড়ি উপজেলারই একটি অংশ। প্রতিদিন হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক সাজেক ভ্রমণ করেন, যা থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পায়। তবে সাজেকের রুইলুই কিংবা কংলাক পাড়ার মতো দূরবর্তী স্পটগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা এবং পর্যটকদের নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে বাঘাইছড়িকে জেলা শহরে রূপান্তর করা জরুরি। জেলা পুলিশ লাইন্স এবং জেলা প্রশাসনের সরাসরি নিয়ন্ত্রণ থাকলে এই পর্যটন অঞ্চলের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন আরও সুপরিকল্পিতভাবে করা সম্ভব হবে।
বাঘাইছড়ি জেলা বাস্তবায়ন কমিটির নেতা ইন্জিনিয়ার সারোয়ার আলম বলেন- বাঘাইছড়ি উপজেলাকে জেলায় রুপান্তর করা জরুরি। জেলা করলে শিক্ষা, স্বাস্থ্যসহ সরকারি সকল সুযোগ সুবিধা জনগণের কাছে পৌছাতে সহজ হবে তিনি আরও জানান, “বাঘাইছড়িকে জেলায় রূপান্তর করা কোনো বিলাসিতা নয়, এটি এখানকার লাখো মানুষের বাঁচার অধিকার। আয়তনে দেশের বৃহত্তম অঞ্চলকে একটি সাধারণ উপজেলা বানিয়ে রাখায় এখানকার সাধারণ মানুষের নাগরিক অধিকার সংকুচিত হয়ে পড়েছে।”

এই পার্বত্য অঞ্চলের ভূ-রাজনৈতিক গুরুত্ব, বিশাল সীমান্ত সুরক্ষা, পর্যটন শিল্পের বিকাশ এবং অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারি সেবা নিশ্চিত করতে বাঘাইছড়িকে বাংলাদেশের নতুন জেলা হিসেবে ঘোষণা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর জরুরি ও সদয় হস্তক্ষেপ কামনা করেছেন সর্বস্তরের জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা