• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে আজহারুল ইসলামের অবদান স্মরণ

আজহার হোসেন / ৮৪ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জাদুঘরের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মোহাম্মদ আজহারুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মারক গ্রন্থ প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া এলাকায় মানিকগঞ্জ জাদুঘরের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “জীবন মন্থন বিষ নিজে করি পান, অমৃত যা উঠেছিল করে গেছো দান।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক, কবি ও সাহিত্যিক আবুল হোসেন সিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন মানিকগঞ্জ জাদুঘরের সাধারণ সম্পাদক মো. হাবিল উদ্দিন। এছাড়া বক্তব্য দেন সাবেক কৃষি সচিব মো. আবুল হোসেন,প্রয়াত মোহাম্মদ আজহারুল ইসলামের মেয়ে রুবি আক্তার,উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবিহা হাবিব,

সহ বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপ্না রানী সিংহ ও মোহাম্মদ আওলাদ হোসেন।

এ সময় ন্যাশনাল পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসেনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা প্রয়াত মোহাম্মদ আজহারুল ইসলামের কর্মময় জীবন, সমাজ ও সংস্কৃতিতে তাঁর অবদান এবং মানিকগঞ্জের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তাঁর স্মৃতি ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা