মোঃ আতিক উল্লাহ চৌধুরী,রাউজান প্রতিনিধি
ঐতিহ্যবাহী দ্বীনি ও সমাজসেবামূলক সংগঠন আল-ইত্তিহাদ ফাউন্ডেশনের উদ্যোগে এবং রাউজানের ঐতিহ্যবাহী মানবিক সংগঠন রাউজান ক্লাবের সার্বিক সহযোগিতায় ফ্রি চিকিৎসা ক্যাম্প-অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাউজানের দক্ষিণ দলই নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আল-ইত্তিহাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা রায়হান চৌধুরীর সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে ফ্রি চিকিৎসা ক্যাম্প শুরুর আগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৬ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাউজান ক্লাবের সভাপতি ডা. ওমর ফারুক।
মতবিনিময় সভায় গহিরা ইউনিয়ন নাগরিক কমিটির পক্ষে এম এ লোকমান এবং আলোকন ক্লাবের সভাপতি শাহরিয়ার কবীর বক্তব্য দেন।
অনুষ্ঠানে আল-ইত্তিহাদ ফাউন্ডেশনের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আইয়ুব আলী, আবুল হোসেন, হাজী দিদার, শওকত চৌধুরী, তহিদুল হক চৌধুরী, শাহাদত চৌধুরী, ফজলুল আজিম চৌধুরী, মিয়াজী জাহাঙ্গীর আলম, হাফেজ জাকারিয়া, ডা. জাহেদ, জাহেদ মেম্বার, শহীদুল্লাহ জাহেদী, জুয়েল মাস্টার, শাহাবুদ্দিন সওদাগর, রাশেদুল ইসলাম, রবিউল হোসেন জিসান, আসলাম উদ্দিন বাপ্পি, মঞ্জু কাদের, হাবিবুর রহমান রুবেল, আনিসুর রহমান জুয়েল, তসলিম উদ্দিন, মোজাম্মেল হোসেন, আব্দুস সাত্তার, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আবু সিদ্দিক, মাওলানা মিনহাজ, মাওলানা আনিসুর রহমান, মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা অলিউল্লাহ ও মাওলানা সাজ্জাদ।
রাউজান ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন মো. রিয়াজুল হাসান, মো. ইলিয়াস, হানিফ চৌধুরী মাসুম, রিযাজুল হাসান, মো. আশরাফ, মো. নাছির উদ্দিন বাবুল, এস এম জাফর চৌধুরী, মো. ইমরান হোসেন, রিদোয়ান চৌধুরী রোবেল, খোরশেদ, মামুনুর রশিদ, তকির আহমদ, মহসিন আলী ও আরিফ মঈনুদ্দিন।
আল-ইত্তিহাদ ফাউন্ডেশনের কার্যকরী কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. মুসা, সাংগঠনিক সম্পাদক মো. শের খান চৌধুরী, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক মাস্টার মহিউদ্দিন মাহি, মিডিয়া সম্পাদক জাবেদ, সহ-মিডিয়া সম্পাদক হামিম, ধর্ম সম্পাদক মোহাম্মদ এরফান, প্রচার সম্পাদক হাফেজ তানজিল, সমাজকল্যাণ সম্পাদক আবু সাঈদ এবং সহ-সমাজকল্যাণ সম্পাদক তহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন পারভেজ, মোহাম্মদ, ইমরাত, জালাল, মাহতাব সামি, মুবিন, আলভী, জিসান, সাঈদ ও আরিফ।
ফ্রি চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ক্যাম্পের মাধ্যমে ৩০০-এর অধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে।
আল-ইত্তিহাদ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা হারুনুর রশিদ ফাউন্ডেশনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও উপদেষ্টা পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে আল-ইত্তিহাদ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা হারুনুর রশিদ মোনাজাত পরিচালনা করেন।