• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

নাগরিক হয়রানি বন্ধে কঠোর বার্তা: চৈক্ষ্যং ইউপিতে ডিডিএলজির ঝটিকা সফরে তোলপাড়

Reporter Name / ১৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আমির হোসাইন ছাদেকী,আলীকদম(বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগের প্রেক্ষিতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বান্দরবান জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) এস.এম মনজুরুল হক আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদে আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনের শুরুতেই তিনি সরাসরি সেবাগ্রহীতাদের মুখোমুখি হন এবং জানতে চান তারা কোন সেবার জন্য এসেছেন ও কত টাকা দিয়েছেন।

এসময় সরকার নির্ধারিত ফির চেয়ে দ্বিগুণ টাকা আদায়ের প্রমাণ পেয়ে তিনি তাৎক্ষণিক ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং অতিরিক্ত টাকা সংশ্লিষ্ট সেবাগ্রহীতাকে ফেরত দিতে বাধ্য করেন। ভবিষ্যতে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন সেজন্য কঠোর সতর্কবার্তাও দেন।

এসময় ক্ষোভ প্রকাশ করে উপ-পরিচালক সচিবকে বলেন, “সচিব ও উদ্যোক্তার মধ্যে যোগসাজশ না থাকলে উদ্যোক্তার পক্ষে সরকারি ফির অতিরিক্ত অর্থ আদায় সম্ভব নয়। উদ্যোক্তা সরকারের প্রতিনিধি নন। তাহলে তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেননি কেন? উদ্যোক্তা আপনার পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে। এভাবে জনগণ হয়রানির শিকার হলে আপনি ও আপনার পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।”

পরে তিনি সেবার মান যাচাই করতে নাগরিকত্ব সনদের বিষয়ে খোঁজ নেন। উপস্থিত সেবাগ্রহীতারা জানান, আগে হাতে লেখা সনদ বিনামূল্যে পাওয়া যেত, এখন অনলাইন সনদ ৫০ টাকায় কোনো ভোগান্তি ছাড়াই পাওয়া যাচ্ছে। তবে এর মধ্যেই নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি অভিযোগ করেন, “জন্মনিবন্ধনে সরকারি ফির অতিরিক্ত টাকা নেওয়া হয় এবং স্মারক নম্বর বসানোর জন্য ৩০ থেকে ৫০ টাকা দাবি করা হয়।”

সচিবের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন এটি চেয়ারম্যানের মৌখিক নির্দেশে নেওয়া হচ্ছে। কিন্তু রেজুলেশন দেখাতে বললে তিনি তা দেখাতে ব্যর্থ হন। তখন উপ-পরিচালক স্পষ্ট করে বলেন, “মৌখিক আদেশে জনগণের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া যাবে না। যদি কোন টাকা নিতেই হয় মিটিং করে রেজুলেশন করে নিতে হবে।”

একইসাথে পরিষদের সিটিজেন চার্টার না থাকায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। সচিব জানান উন্নয়ন কাজের কারণে চার্টার সরিয়ে রাখা হয়েছে। জবাবে ডিডিএলজি বলেন, “এটি জনভোগান্তির অন্যতম কারণ। দ্রুত সিটিজেন চার্টার দৃশ্যমান স্থানে টাঙানোর ব্যবস্থা করুন।” এবং চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে জনহয়রানির অভিযোগে আলীকদম উপজেলা নির্বাহী অফিসারকে শোকজের ব্যবস্থা করতে বলা হবে বলে জানান।

পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি দায়িত্বরত গ্রাম পুলিশদের সার্বিক অবস্থা খতিয়ে দেখেন এবং তাদের জন্য দ্রুত অফিসিয়াল ইউনিফর্ম, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং যাতায়াতের জন্য সাইকেলের ব্যবস্থা করার আশ্বাস দেন। এজন্য সচিবকে প্রয়োজনীয় তালিকা উপজেলায় পাঠাতে নির্দেশ দেন এবং পরিষদের সার্বিক কার্যক্রম, অবকাঠামো ও জমির কাগজপত্র যথাযথভাবে হালনাগাদ রাখার নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে উপস্থিত সেবাগ্রহীতারা উপ-পরিচালকের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং এতে তারা সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা