• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

ইটভাটার সাইট ম্যানেজারের রহস্যজনক মৃত্যু: হোসেনপুরে শোকের ছাঁয়া

Reporter Name / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আজিজুল হাকিম,দিনাজপুর প্রতিনিধি:
খাবার খাওয়ার উদ্দেশ্যে রাতের আধারে বাড়ি থেকে বের হয়েছিলেন আবুল কালাম আজাদ (৪৮)। কিন্তু সেই যে বের হলেন, আর ফেরা হলো না পরিবারে। সকালে পরিবারের কাছে পৌঁছালো তাঁর নিথর দেহ। রহস্যজনক এই আকস্মিক মৃত্যুতে মুহূর্তেই নিভে গেল একটি পরিবারের সব আলো, আর পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক ও বিষাদের ছায়া।
​বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে দিনাজপুরের কাহারোল উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের নির্জন রাস্তার পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
​নিহত আবুল কালাম আজাদ দিনাজপুরের বিরল উপজেলার রাজুরিয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি দিনাজপুর সদর উপজেলার নশিপুর এলাকার একটি ইটভাটায় সততার সাথে দীর্ঘদিন সাইট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে নৈশভোজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন তিনি। এর কিছুক্ষণ পর স্থানীয় পথচারীরা হোসেনপুর গ্রামের রাস্তার পাশে তাঁকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে কাহারোল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করে।
​একজন কর্মঠ ও নিরপরাধ মানুষের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে স্থানীয়দের মনে নানামুখী সংশয় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কী এমন ঘটলো যা মুহূর্তেই কেড়ে নিল তাঁর প্রাণ—সেই উত্তর খুঁজছেন স্বজন ও এলাকাবাসী।
​এ বিষয়ে কাহারোল থানার পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি; ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটিত হবে।
​প্রিয় মানুষকে হারিয়ে স্বজনদের আকুল কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বিরলের রাজুরিয়া গ্রাম। একটি সাজানো সংসার মুহূর্তেই থমকে গেল কোন এক অজানা নির্মমতায়—এই শোক কাটিয়ে ওঠার ভাষা হারিয়ে ফেলেছেন নিহতের পরিবার ও স্বজনেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা