• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান

মোঃ ময়নুল ইসলাম, স্টাফ রিপোর্টার পঞ্চগড়; / ১০১ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড়ের জগদল বাজারের মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির মালিক ও সংশ্লিষ্টরা। একই সঙ্গে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীর গর্ভস্থ শিশুর মৃত্যুর সঙ্গে ফার্মেসি কিংবা ফার্মেসি থেকে দেওয়া ওষুধের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন তারা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম সংলগ্ন পঞ্চগড় জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, জগদল বাজারে গর্ভবতী নারীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার মতো কোনো নারী পল্লী চিকিৎসক না থাকায় মাতৃসেবা ফার্মেসির মালিক মোছাঃ রোকসানা আক্তার এ ধরনের সেবামূলক কার্যক্রম শুরু করেন। গর্ভবতী নারীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, ওজন ও রক্তচাপ পরিমাপসহ বিভিন্ন সেবা বিনামূল্যে দেওয়া হতো বলে দাবি করেন তিনি। নারী হওয়ায় এলাকার অনেক মা-বোন নিজেদের বিভিন্ন শারীরিক সমস্যার কথা স্বাচ্ছন্দ্যে জানাতে পারতেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ২৭ আগস্ট থেকে কয়েকজন গণমাধ্যমকর্মীর নাম উল্লেখ করে ফার্মেসির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তাদের কাছে টাকা দাবি করা হয়েছিল। টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর মাতৃসেবা ফার্মেসি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন তারা।

এসব প্রচারের ফলে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করা হয়।

গর্ভস্থ শিশুর মৃত্যুর বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ওই ঘটনার সঙ্গে মাতৃসেবা ফার্মেসি কিংবা ফার্মেসি থেকে দেওয়া কোনো ওষুধের সম্পর্ক নেই। এ বিষয়ে শারমিন আক্তার ও সামী মিজানুর রহমানের নামে একটি লিখিত বক্তব্য রয়েছে বলে জানানো হয়।

সেখানে শিশুর মৃত্যুর ঘটনায় ফার্মেসির মালিকের কোনো দোষ বা দায় নেই বলে উল্লেখ করা হয়েছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা। এ সময় ওই লিখিত বক্তব্যের মূল কপি সাংবাদিকদের সামনে উপস্থাপন এবং ফটোকপি সরবরাহ করা হয়।

এদিকে, গত ১ সেপ্টেম্বর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের বিষয়েও বক্তব্য তুলে ধরেন ফার্মেসির মালিক। তিনি দাবি করেন, অভিযানে একটি অ্যান্টিবায়োটিক-সংক্রান্ত অসতর্কতা বা কারিগরি কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি আইনকে সম্মান জানিয়ে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে বলেও জানান তিনি।

তবে ওই ঘটনাকে কেন্দ্র করে কিছু গণমাধ্যমে শিশুর মৃত্যুর সঙ্গে ফার্মেসিকে সম্পৃক্ত করে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন মোছাঃ রোকসানা আক্তার। তার দাবি, ভুল তথ্য বা ভুল ব্যাখ্যার ভিত্তিতে সংবাদ প্রকাশের ফলে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, বিভিন্ন প্রচারণার কারণে অনেক গ্রাহক ও রোগী বর্তমানে ফার্মেসিতে আসা বন্ধ করে দিয়েছেন। এতে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিকভাবেও মানহানির শিকার হচ্ছে।

মাতৃসেবা ফার্মেসির পক্ষ থেকে বলা হয়, তারা সবসময় আসল ও মানসম্মত ওষুধ বিক্রির চেষ্টা করে আসছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবেন। পূর্বের কোনো অসতর্কতার জন্য অনুতপ্ত হয়ে ভবিষ্যতে আরও সতর্ক ও দায়িত্বশীলভাবে সেবা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তারা।

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা গণমাধ্যমকর্মীদের প্রতি কোনো সংবাদ প্রকাশের আগে প্রকৃত তথ্য যাচাই করার আহ্বান জানান। পাশাপাশি অপপ্রচারের কারণে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি ও ভয় দূর করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সহসভাপতি আব্দুর রহিম ও এনামুল হক, সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক রাসেদুল ইসলাম, কোষাধ্যক্ষ সাদেকুজ্জামানসহ প্রেসক্লাবের অন্যান্য সম্পাদক ও সদস্য। এছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা