• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

টাকার মেশিন প্রবাস জীবন –মো. মাহফুজুর রহমান

Reporter Name / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ডেস্ক রিপোর্ট:

টাকার মেশিন প্রবাস জীবন
মো. মাহফুজুর রহমান
ছোট্ট এক মধ্যবিত্ত পরিবারে জন্ম অরিনের। জন্মের শুরু থেকে অভাব অনটনের মাঝে বেড়ে উঠে। শৈশব ফিরিয়ে কৈশোরে পা দিলে নেমে পড়তে হয় জীবন বাস্তবতায়। আর সে বাস্তবতার হাত ধরে পাড়ি জমাতে হয় সুদূর মরুভূমির দেশে। মরুভূমিতে এসে সে বুঝতে পারে জীবনের কঠিন বাস্তবতা। নিজ দেশের মত এখানে নেয় কোন বৃক্ষরাজির ছায়া। যত দুর চোখ যায় কেবল ধূ ধূ মরুভূমি আর বালিতে উত্তাপ্ত তাপদাহ| সে তাপদাহের মাঝে কাজ করতে হয় প্রতিদিন। পানির পিপাসা লাগলেও কমল পানী পাওয়া যায় না। যে পানি পান করে তা যেন উত্তপ্ত গরম পানি। শরীরের ঘাম বেয়ে নিচে পড়ে। দিন দিন শরীর যেন নিস্তেজ হয়ে যাচ্ছে, ডাক্তার দেখানোর প্রয়োজন কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার ছুটি পাওয়া যায় না। তবুও বাড়ি থেকে মা বাবা ফোন দিলে বলে , আমি ভাল আছি মা।

কখনো না খেয়ে কাজে যেতে হয়, সে দিন কাজ করা খুব কষ্ট হয় তবুও সে কাজ করে যায়। কারণ বাড়িতে তাকে অনেক টাকার ঋণ পরিশোধ করতে হবে। তার ওপর ছোট বোনের বিয়ে দিতে হবে। বাবার চিকিৎসা, মায়ের চিকিৎসা সহ পরিবারের সকল কিছু সে ছোট্ট কিশোরের ঘাড়ের ওপর যেন নিঃশ্বাস নিচ্ছে। সে কিশোর আর নিজের সাথে ফেরে উঠতে পারছে না। সে খুব ক্লান্ত!অবিশ্রান্ত! হতাশ!

আজ সে ছেলে গল্প লিখতে বসে সত্যি আমি বাকরূদ্ধ! আমার ভাষা প্রকাশ করার মত যেন কোন শক্তি নেই। আমি লেখক, গল্পটা এক প্রবাসী ভাইয়ের জীবনের গল্প। তার দুঃখের গল্প কখন লিখবো ভাবিনি। প্রবাস জীবন যে মায়ের আঁচলের পরশ নয়, কমল বিছানার ঘর নয়, শীতল পানির পুকুর নেই। তবুও শুধু মাত্র পরিবারে প্রয়োজনের নিজের সকল সুখকে বির্সজন দিয়ে পড়ে আছে সূদুর মরুভূমির সে উত্তপ্ত বালুময় বৃক্ষহীন মরুদেশে।

একজন প্রবাসীর এসব কষ্টগুলো যদি তার পরিবার দেখতো তাহলে কখনো তারা তার সন্তানদের কাছে দামী মোবাইল, সোনার গহনা, দামী প্রসাধনী চাইতো না। পরিবার পরিজন মনে করে প্রবাসমানী টাকার মেশিন। প্রবাস গেলে টাকা আর শুধু টাকা। কিন্তু তারা একবারও চিন্তা করে না , এ টাকা উর্পাজন করা কতটা কঠিন আর কষ্ট সাধ্য। তারা তাদের সন্তানদের বিদেশ পাঠিয়ে ভাবে ছেলে খুব আরামে আছে। কারণ তারাতো প্রতিমাসে হাজার হাজার টাকা গুণতে পারছে। তাদের কাছে প্রবাস মানিযে টাকার মেশিন, মেশিনকে বললেই টাকা চলে আসে বাড়িতে। কিন্তু এ টাকা ছেলে কিভাবে উর্পাজন করে তা তারা কখন জানতেও চাইনি।

আমাদের প্রত্যাশা প্রতিটি প্রবাসী ভাইবোনের নিরাপত্তা জোরধার করতে প্রবাসী মণ্ত্রণালয় যেন কাজ করে। প্রবাসীদের যেন সর্বক্ষেত্রে তাদের মর্যাদা পাই। তাদের জীবনের গল্পগুলো এভাবে প্রকাশিত হোক প্রতিটি ক্ষেত্রে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা