• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

ডিমলায় দাখিল মাদ্রাসায় ক্লাসের অবহেলা এবং সুপারের উদাসীনতা

হাবিবুর রহমান ​ডিমলা ( নীলফামারী) প্রতিনিধি; / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নীলফামারীর ডিমলা উপজেলার ঐতিহ্যবাহী ‘সম্মিলিত বন্দর খড়িবাড়ি ও ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসা’য় শিক্ষা কার্যক্রম নিয়ে বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় অভিভাবক, সচেতন নাগরিক ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার চিত্র সামনে এসেছে।

​অভিযোগ সূত্রে এবং “দৈনিক আমাদের কথা” প্রতিনিধি , প্রতিষ্ঠানটিতে সরাসরি যেয়ে এমন প্রস্তুতি দেখেন এবং সুপার ছাত্রদের সাথে কথা বলেন ক্লাসে যেয়ে দেখেন সময়মতো শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত হচ্ছে না। যেখানে সরকারি নিয়ম অনুযায়ী ৯.৩০ প্রতিষ্ঠানে উপস্থিত থাকার কথা সেখানে কেউ কেউ ১০.৩০ এবং ১০.৪০ সে আসেন।

শিক্ষকরা নির্ধারিত সময়ের অনেক পরে প্রতিষ্ঠানে আসছেন এবং অনেক ক্ষেত্রে ক্লাসে ঠিকমতো পাঠদান করছেন না। নিয়মিত ক্লাস না হওয়া এবং শিক্ষকদের যথাযথ উপস্থিতি না থাকার কারণে শিক্ষার্থীরাও ক্লাসমুখী হতে আগ্রহ হারাচ্ছে। ফলে প্রতিনিয়ত ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনক হারে কমছে।
​আরও অভিযোগ রয়েছে, পুরো বিষয়টি নিয়ে মাদ্রাসার সুপার সম্পূর্ণ উদাসীন ও নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন।

অভিযোগ জানানোর পরও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রুটিনমাফিক দায়িত্ব পালনে অবহেলা এবং সুপার

( মুনায়েমের ) এই ঢিলেঢালা পদক্ষেপের কারণে প্রতিষ্ঠানের সার্বিক পড়াশোনার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

​শিক্ষা কার্যক্রমকে নিয়মিত ও গতিশীল করতে এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও প্রশাসনিক নজরদারি দাবি করেছেন অভিভাবক ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা