• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

নারী প্রতারণা ও চেক জালিয়াতির মামলায় পটুয়াখালীর যুবক ঢাকায় গ্রেপ্তার

Reporter Name / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি:

নারীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রতিশ্রুতি, অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে তাপস চন্দ্র সুর নামে এক ব্যক্তিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাপস চন্দ্র সুরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নারী ধর্ষণ, দুটি চেক জালিয়াতি ও চুরির মামলাসহ চারটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, তাপস একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে বিভিন্ন নারীকে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতির ফাঁদে ফেলতেন। পরে নানা কৌশলে তাদের কাছ থেকে অর্থ ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়া হতো। চক্রটির সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

তাপস চন্দ্র সুর পটুয়াখালী সদর উপজেলার গোরস্থান রোড এলাকার বাসিন্দা। তার পিতার নাম শেখর চন্দ্র সুর এবং মাতা সুবর্ণা সুর।

এ বিষয়ে ভুক্তভোগী নারী জানান মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার এক পর্যায়ে স্পর্শকাতর ছবি আদান-প্রদান হয়। তার দাবী তাপস সেই ছবি নিয়ে বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি দিয়ে প্রায় চৌদ্দ লক্ষ টাকা দাবি করে এবং একপর্যায়ে দেড় লক্ষ টাকা মূল্যের স্বর্ণের চেইন হাতিয়ে নেয়।
আরেক ভুক্তভোগী কৌশিক দাস টিটু জানায়, এয়ারলাইনসের পাইলট পরিচয় দিয়ে তার মাধ্যমে বিদেশি ল্যাপটপ এনে দেয়ার কথা বলে ত্রিশ হাজার টাকা অগ্রিম নেয়। এরপর থেকে সে বিভিন্ন সময়ে গড়িমসি করে সেই টাকা ফেরত দেয়নি।

তাপসের গ্রেপ্তারের পর চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও তাদের কার্যক্রম খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা