• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

বাঘাইছড়ি বটতলী দরবার শরীফে বড় হুজুর কেবলার ২৬তম ওরছ মোবারক উপলক্ষে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল সম্পন্ন

Reporter Name / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

জসিম চৌধুরী, বাঘাইছড়ি প্রতিনিধি:

উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সুফি সাধক, ইসলাম প্রচারক, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরীকত হযরত শায়খ সৈয়দ আল্লামা নূর মোহাম্মদ (রহঃ) প্রকাশ- বড় হুজুর কেবলার ২৬তম ওফাত বার্ষিকী ও ওরছ মোবারক স্মরণে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯শে সেপ্টেম্বর (শনিবার) বাঘাইছড়ি উপজেলার বটতলী দরবার শরীফ প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজনে ছিল আন-নূর যুব কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় কার্যালয়, বটতলী দরবার শরীফ।

সকাল থেকে মাহফিলের প্রস্তুতি কাজ শুরু হয়। ইসলামী সংগীত ও নাতে রাসূল (দঃ) এর সুমধুর সুরে মুখরিত হয়ে ওঠে এলাকার চারিদিক। সন্ধ্যার পর থেকে আশেকান, ভক্ত ও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে মাহফিলস্থলে।

মাহফিলে সভাপতিত্ব করেন শাহজাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ আবদুন নূর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আব্দুল বারী।

প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ফোরকান আশরাফী।
বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন শায়ের মোহাম্মদ আলী জিন্নাহ, আলহাজ্ব মাওলানা মোঃ নিজাম উদ্দিন কাদেরী ও মাওলানা মোঃ জসিম উদ্দিন আল কাদেরী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ জাবেদুল আলম।
মাহফিল সঞ্চালনায় ছিলেন হাফেজ মাওলানা মোঃ সাইফুল ইসলাম আল কাদেরী।

বক্তারা বড় হুজুর কেবলার বর্ণাঢ্য জীবন, ইসলাম প্রচারে তাঁর অবদান ও সুফি চেতনা নিয়ে আলোচনা করেন।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মাগফিরাত কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করা হয়।
আখেরী মোনাজাত শেষে আগত ভক্ত ও মুসল্লিদের মাঝে তবারুক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা