• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

বাঘায় হত্যা মামলাসহ ৩ জন গ্রেফতার

Reporter Name / ৬৮৩ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আব্দুল হামিদ মিঞা,বাঘা (রাজশাহী) প্রতিনিধি

বাঘায় স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলার আসামি জহুরুলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে হত্যা মামলার আসামি জহুরুল ইসলাম ও আগের দিন রোববার রাতে ওয়ারেন্টভূক্ত আসামি বাঘা পৌরসভার মিলিক বাঘা গ্রামের শাহজাহান আলীর ছেলে নাহিদ ইসলাম নাইট ও উত্তর মিলিক বাঘা গ্রামের মতলে সরকারের ছেলে মোকাদ্দেস আলীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে রাজশাহীর আদালতে সোপর্দ করা হয় । পুলিশ জানায়, এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত নাহিদকে মাদক মামলায় ও মোকাদ্দেসকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
হত্যা মামলার আসামি জহুরুল ইসলাম, বাউসা ইউনিয়নের খোদ্দ বাউসা পূর্ব পাড়া গ্ৰামের ইনছার আলীর ছেলে ।

পুলিশ ও হত্যা মামলা সূত্রে জানা যায়, এনজিও থেকে নেওয়া টাকার কিস্তি দেওয়া নিয়ে নিহত জুসি খাতুন (২৫) এর সাথে তার স্বামী জহুরুলের সাথে বাক বিত-ার এক পর্যায়ে উত্তেজিত জহুরুল হাসুয়া দিয়ে তার স্ত্রীর গলায় ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে।
গত বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তাদের নিজ বাড়িতে হত্যাকান্ডের ঘটনা ঘটে। পরে নিহতের বাবা লতিফ প্রামানিক বাদি হয়ে হত্যা মামলা দায়ের করে। মামলায় জহুরুলকে আসামি করা হয়েছে।
জহুরুল – জুসির দুই সন্তান রয়েছে। ৮ বছরের ছেলের নাম জিহাদ ও দেড় বছরের ছেলের নাম জয়েন। জুসি খাতুনের বাবার বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর ইউনিয়নের নিমতলা গ্রামে।
জহুরুলের বাবা আনছার আলী ও মা জায়মা বেগম জানান , এনজিওর লোকজন কিস্তির টাকা নিতে বাড়িতে এসেছিল। টাকা দিতে না পারায় তাদের মধ্যে বাকবিত-া শুরু হয়। এক পর্যায়ে জহুরুল উত্তেজিত হয়ে হাঁসুয়া দিয়ে স্ত্রীর গলায় কোপ দেন। ঘটনাস্থলেই জুসি খাতুনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ঘটনার পর রক্তমাখা হাঁসুয়া হাতে নিয়ে জহুরুল স্থানীয় চায়ের দোকানে গিয়ে বসে বলেন, “আজ থেকে আমি স্বাধীন।” চা দোকানদার রফিকুল ও ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাঘা থানার অফিসার ইনচার(ওসি) সেরাজুল হক বলেন, হত্যা মামলার আসামি সহ ৩ জনকে গ্রেফতার ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা