• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

দীর্ঘ প্রতীক্ষার পর বাঞ্ছারামপুর-নবীনগর কোনাঘাট সড়কের প্রশস্তকরণ শুরু

সাধন সাহা জয়,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি / ১১১ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাঞ্ছারামপুর ও নবীনগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত বাঞ্ছারামপুর-নবীনগর কোনাঘাট সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উৎসবমুখর পরিবেশে গুরুত্বপূর্ণ এ সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকি এমপি এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

দুই সংসদ সদস্যের উপস্থিতিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দীর্ঘদিনের প্রত্যাশিত সড়কটির উন্নয়নকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর-নবীনগর কোনাঘাট সড়কের প্রশস্তকরণ ও উন্নয়নকাজ সম্পন্ন হলে বাঞ্ছারামপুর, নবীনগরসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হওয়ার সুযোগ তৈরি হবে। বর্তমানে এ রুটে চলাচলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভোগান্তি ও যানজটের মুখোমুখি হতে হয় বলে স্থানীয়রা জানান।

সড়কটি উন্নত ও প্রশস্ত করা হলে ঢাকা ও আশপাশের এলাকার সঙ্গে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আরও গতি আসবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডে এর ইতিবাচক প্রভাব পড়বে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার এ সড়ক উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে মানসম্মতভাবে বাস্তবায়িত হবে। প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন হলে বাঞ্ছারামপুর ও নবীনগরের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ অনেকটাই কমবে বলে তারা আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা