• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

প্রকল্প না বাড়িয়ে বিদ্যমান প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

Reporter Name / ৪৩ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

আজহার হোসেন,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

নতুন প্রকল্প গ্রহণ ও সংখ্যা বাড়ানোর চেয়ে চলমান প্রকল্পগুলো যথাসময়ে ও সঠিকভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি।
তিনি বলেন, বিদ্যমান প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে সময় ও অর্থ—দুটিই সাশ্রয় হবে। পাশাপাশি এসব প্রকল্পের সুফল দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্রা এলাকায় ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্প পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু প্রকল্প গ্রহণ করলেই হবে না, তা যথাসময়ে বাস্তবায়ন করতে হবে। প্রকল্পের সংখ্যা বাড়িয়ে যদি সেগুলো বাস্তবায়ন করা সম্ভব না হয়, তাহলে তা মানুষের কল্যাণে কোনো কাজে আসবে না।’
তিনি আরও বলেন, ‘বিদ্যমান প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে একদিকে প্রকল্পের সময় কমবে, অন্যদিকে সরকারি অর্থেরও সাশ্রয় হবে। এতে জনগণ দ্রুত প্রকল্পের সুফল পাবেন।’
নিরাপদ পানি সরবরাহ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সবার জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করতে সরকার কাজ করছে। বর্তমানে সুপেয় পানি সরবরাহে ভূগর্ভস্থ পানির ব্যবহার করা হচ্ছে। তবে জেলার সব মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে এ বিষয়ে আরও কার্যকর ও টেকসই উদ্যোগ নেওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা