• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

পারিবারিক কলহে মায়ের ছুরিকাঘাতে শিশু নিহত, আহত মেয়ে হাসপাতালে

মোর্শেদ খান সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: / ১২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত দুই সন্তানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে মা আকলিমা আক্তারের বিরুদ্ধে। এতে সাড়ে তিন বছর বয়সী শিশু মো. আশরাফুল নিহত হয়েছে এবং তার ৯ বছর বয়সী সিরজাতুন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়াড়বাইদ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুরা ওই এলাকার মো. শাহীন মিয়ার সন্তান। অভিযুক্ত আকলিমা আক্তার শাহীনের দ্বিতীয় স্ত্রী।

পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শাহীন মিয়া ও আকলিমা আক্তারের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল।বুধবার গভীর রাতে কলহের একপর্যায়ে আকলিমা ধারালো ছুরি দিয়ে দুই শিশুকে আঘাত করেন বলে অভিযোগ করেছেন পরিবারের লোকজন।রক্তাক্ত অবস্থায় শিশুদের উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।গুরুতর জখম সিরজাতুনের অবস্থার অবনতি হলে রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সিরজাতুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খবর পেয়ে দ্রুত সখীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ও অভিযুক্ত মা আকলিমা আক্তারকে থানায় নিয়ে আসে।প্রাথমিক সুরতহালসহ আইনি প্রক্রিয়া শুরু করেছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পেছনের মূল কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। দুই থানার সীমানা নিয়ে একটু সমস্যা রয়েছে। সীমানা নির্ধারণ হলে এ বিষয়ে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা