• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

জাতীয় দৈনিক সরেজমিন বার্তার ফেনী জেলা রিপোর্টার জহির উদ্দিনের হাতে আনুষ্ঠানিকভাবে প্রেস কার্ড হস্তান্তর

Reporter Name / ১০৯ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

 

স্টাফ রিপোর্টার গাজী নুরুল হক শাহ চট্টগ্রামঃ

জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পরিবারের নতুন সদস্য হিসেবে ফেনী জেলা রিপোর্টার জহির উদ্দিন-এর হাতে আনুষ্ঠানিকভাবে প্রেস কার্ড ও নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম নগরীর অলংকার কুটুম বাড়ি রেস্টুরেন্টে আয়োজিত এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে ফেনী জেলা রিপোর্টার জহির উদ্দিনের হাতে প্রেস কার্ড ও নিয়োগপত্র হস্তান্তর করেন জাতীয় দৈনিক সরেজমিন বার্তার চট্টগ্রাম সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আল-আমিন এবং স্টাফ রিপোর্টার গাজী নুরুল হক শাহ,চট্টগ্রাম সিটি রিপোর্টার মজিবুল হক সেলিম

অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার মাধ্যমে ফেনী জেলার সংবাদকে জাতীয় পর্যায়ে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে জহির উদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাশাপাশি পেশাগত নৈতিকতা, তথ্যের সত্যতা যাচাই এবং জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রেস কার্ড গ্রহণ করে নবনিযুক্ত ফেনী জেলা রিপোর্টার জহির উদ্দিন জাতীয় দৈনিক সরেজমিন বার্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্বশীল ও নির্ভুল সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকার সুনাম অক্ষুণ্ণ রাখতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে সরেজমিন বার্তার চট্টগ্রাম ও ফেনী জেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে উপস্থিতরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা