• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

মানিকগঞ্জ কালীবাড়িতে গণেশ পূজা উদযাপন

Reporter Name / ৯৬ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

আজহার হোসেন,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মেয়র প্রার্থী রিটা ইয়াসমিন নাহারের ভোট প্রার্থনা

মানিকগঞ্জ পৌরসভাধীন শ্রী শ্রী কালী মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব গণেশ পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পূজা উদযাপন করা হয়।
পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আসন্ন মানিকগঞ্জ পৌরসভা নির্বাচন নিয়ে বক্তব্য দেন মেয়র পদপ্রার্থী রিটা ইয়াসমিন নাহার। তিনি উপস্থিত নারীদের উদ্দেশে বক্তব্য দিয়ে মেয়র পদে তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।
রিটা ইয়াসমিন নাহার বলেন, “আমি একজন নারী প্রার্থী। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আপনাদের সঙ্গে নিয়ে মানিকগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি তাঁর উন্নয়ন পরিকল্পনার মধ্যে নাগরিক জীবন ও ভবিষ্যতের নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ, ড্রেনেজ ও পরিচ্ছন্নতা, খাল সংস্কার, ডিজিটাল সেবা, স্বাস্থ্য ও সামাজিক কল্যাণ এবং তরুণ সমাজের ক্রীড়া ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি দুলাল শিকদার, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ভাস্কর চক্রবর্তী ও ৩ নম্বর ওয়ার্ড সভাপতি পরেশ চন্দ্র সরকার।
গণেশ পূজা উপলক্ষে গীতা পাঠ করেন সুস্মিতা গোস্বামী কেয়া। পরে নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা