• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

শিবগঞ্জে রাস্তার খানাখন্দ ভরাট ও কালভার্ট নির্মাণ

Reporter Name / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মহসিনঃ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গ্রামে গ্রামে বিভিন্ন রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়েছেন (মেম্বার) পদপ্রার্থী মোঃ ইকবাল হোসাইন এমএ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কাটগাড়া চকপাড়া গ্রামের একটি রাস্তার বেহাল অবস্থা পরিদর্শন করে নিজ অর্থায়নে ইট দিয়ে রাস্তার খানাখন্দ ও গর্ত ভরাট করে দেন তিনি। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে জানান এলাকাবাসী।
এ ছাড়া কয়েক দিন আগে বলরামপুর থেকে ভায়ের পুকুর রোড থেকে কাটগাড়া চকপাড়া গ্রামের ভিতরের রাস্তা মেরামত ও পানি নিষ্কাশনের জন্য নিজ অর্থায়নে একটি কালভার্ট নির্মাণ করে দেন মেম্বার পদপ্রার্থী ইকবাল হোসাইন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় পানি নিষ্কাশন ও রাস্তার খানাখন্দের কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। কালভার্ট নির্মাণ ও রাস্তার গর্ত ভরাটের ফলে তাদের চলাচলে সুবিধা হয়েছে।
মেম্বার পদপ্রার্থী মোঃ ইকবাল হোসাইন এমএ বলেন, জনগণের পাশে থেকে তাদের সেবা করতে চাই। এলাকার মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আমার এসব জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এজন্য আমি সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা