• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

নবীনগরে কণ্ঠশিল্পীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও অস্বীকারের অভিযোগ

সাধন সাহা জয়,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি / ৩২ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উদীয়মান কণ্ঠশিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে মুন্নি আক্তার নামে এক তরুণীকে বিয়ে করে শারীরিক নির্যাতন এবং পরবর্তীতে স্ত্রী হিসেবে অস্বীকার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী নবীনগর থানায় অভিযোগ করেছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী মুন্নি আক্তারের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে কণ্ঠশিল্পী ইউসুফ রায়হানের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে দীর্ঘ প্রায় দুই বছর ধরে তাদের মধ্যে দাম্পত্য সম্পর্ক চলছিল।

মুন্নি আক্তারের ভাষ্য অনুযায়ী, প্রায় তিন মাস আগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার বেলজিয়াম ভবনে একটি ভাড়া বাসায় তারা বসবাস শুরু করেন। তবে সম্প্রতি ইউসুফ রায়হান তাকে অস্বীকার করেন এবং মারধর করে বাসা থেকে বের করে দেন বলে অভিযোগ করেন তিনি।

মুন্নি বলেন, নবীনগরে তার কোনো আত্মীয়-স্বজন বা পরিচিতজন না থাকায় ওই পরিস্থিতিতে তিনি চরম অসহায় হয়ে পড়েছেন। তার আরও অভিযোগ, ইউসুফ রায়হান এর আগেও একাধিক বিয়ে করেছেন।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে কণ্ঠশিল্পী ইউসুফ রায়হান মুন্নি আক্তারকে বিয়ে করার বিষয়টি অস্বীকার করেন। তিনি মুন্নিকে ‘কাজের মেয়ে’ হিসেবে পরিচয় দেন বলে জানা গেছে।

তবে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, এর আগে কয়েকজন সাংবাদিক পেশাগত কাজে ইউসুফ রায়হানের বাসায় গেলে তিনি মুন্নি আক্তারকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন। পরে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

এদিকে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মুন্নি আক্তার নবীনগর প্রেসক্লাবে উপস্থিত হয়ে তার অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে তিনি তার পাশে দাঁড়ানো এবং বিষয়টি অনুসন্ধান করে সত্য উদঘাটনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী তরুণী তার ওপর কথিত নির্যাতনের সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার এবং প্রয়োজনীয় আইনি প্রতিকার দাবি করেছেন।

তবে অভিযোগগুলোর বিষয়ে আইনগত তদন্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই ছাড়া কোনো পক্ষকে দোষী হিসেবে চূড়ান্তভাবে বিবেচনা করা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা