দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, এমপি মহোদয়ের দিকনির্দেশনায় লালমনিরহাট সরকারি কলেজে ‘Clean and Green Monday’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ইমাম মো. রাশেদুন্নবীর নেতৃত্বে এ পরিচ্ছন্নতা ও সবুজায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে লালমনিরহাট সরকারি কলেজ রোভার, গার্ল-ইন-রোভার এবং আরএসএল সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচির মাধ্যমে কলেজ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ সময় কলেজের সংশ্লিষ্ট শিক্ষক, রোভার স্কাউট ও স্বেচ্ছাসেবীরা অংশ নিয়ে কর্মসূচিকে সফল করতে সহযোগিতা করেন।