• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Headline
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় ও আলোচনা সভা

Reporter Name / ৯৭ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মো: আজহার হোসেন,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
মানিকগঞ্জ শহরে জেলার বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মানিকগঞ্জ শহরে এ সভার আয়োজন করা হয়।
সভায় মানিকগঞ্জ সদর, সিংগাইর, হরিরামপুর, সাটুরিয়া, ঘিওর, দৌলতপুর ও শিবালয়সহ জেলার বিভিন্ন উপজেলার বিপুলসংখ্যক বীর মুক্তিযোদ্ধা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডের সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন।
এতে বক্তব্য দেন যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, বীর মুক্তিযোদ্ধা মোঃ বাবুল আক্তার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হামিদ দারোগা, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা টাইগার লোকমান হোসেনসহ অনেকে।
আলোচনা সভায় মৃত বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন এবং অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়ার বিষয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে সবার মতামতের ভিত্তিতে সুবিধাজনক দিন-তারিখ নির্ধারণ করে আগামীতে একটি দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে পারস্পরিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুক্তিযোদ্ধাদের কল্যাণে যেকোনো উদ্যোগে সবাইকে একসঙ্গে থাকার পাশাপাশি দেশের স্বার্থ ও জনগণের কল্যাণে মুক্তিযুদ্ধের চেতনায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভা থেকে জেলার সব উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ভবিষ্যতে কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
পরে উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বেলা ২টার দিকে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম ফারুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা