• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Headline
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

সখীপুরে শোলাপ্রতিমায় মানব কল্যাণ যুব সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name / ১৫৪ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

গৌরাঙ্গ বিশ্বাস,সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুর উপজেলার শোলাপ্রতিমায় সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মানব কল্যাণ যুব সংঘ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে শোলাপ্রতিমা ক্লাব ঘর থেকে শোলাপ্রতিমা ব্রিজ পর্যন্ত নতুন নির্মিত সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

মানব কল্যাণ যুব সংঘের সহ-সভাপতি জুলহাস আহমেদ এবং সহ-সাধারণ সম্পাদক নাহিদ ইসলামের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা কামরুল হাসান মুন্না, প্রধান উপদেষ্টা আরিফুল ইসলাম ও উপদেষ্টা আলিম মাহমুদসহ সংগঠনের সদস্যরা।

সংগঠনের সহ-সভাপতি জুলহাস আহমেদ বলেন, পরিবেশ রক্ষা ও এলাকার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আমরা ছোট পরিসরে এ কর্মসূচি শুরু করেছি। ধীরে ধীরে এর পরিধি আরও বাড়ানো হবে। একটি সুন্দর ও সবুজ পৃথিবী গড়ে তুলতে মানব কল্যাণ যুব সংঘ ভবিষ্যতেও বিভিন্ন পরিবেশবান্ধব কার্যক্রম নিয়ে মানুষের পাশে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা