• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Headline
পর্তুগিজ রাজপরিবারের সদস্যের হাত ধরে বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক দলের নবগঠিত কমিটির দুই শীর্ষ নেতার সাক্ষাৎ অস্থিরতা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে এমপি ফয়সল আমিন প্রবাসির চিঠি ___মাহবুব আর মামুন নানা আয়োজনে প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করল ইসলামী বিশ্ববিদ্যালয় বৈরী আবহাওয়ার মধ্যেও ঐতিহ্যের যাত্রা, কান্তনগর মন্দিরে কান্তজীউ বৃষ্টিতে ভিজে মাঠে পড়ে আছে পাকা ধান, ক্ষতির মুখে কৃষক নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ফ্যাসিবাদ ফেরানোর স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না: ফজলুল হক মিলন

দিল্লিতে মোদি-পুতিনের গুরুত্বপূর্ণ বৈঠক, আলোচনায় একাধিক ইস্যু

আন্তর্জাতিক ডেস্ক / ৪৭ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ ও দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ব্রিকস সম্মেলনে অংশ নিতে তিন দিনের ভারত সফরে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরের অংশ হিসেবে শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর পুতিন ও মোদির মধ্যে এটি দ্বিতীয় বৈঠক। এর আগে ৩১ আগস্ট বিশকেকে অনুষ্ঠিত ২৬তম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনে দুই নেতার সাক্ষাৎ হয়েছিল।

দিল্লির বৈঠকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং কৃষ্ণ সাগর অঞ্চলের সংঘাত নিয়েও আলোচনা করেন পুতিন ও মোদি। এসব সংঘাত সামুদ্রিক বাণিজ্য এবং ভারতীয় নাবিকদের নিরাপত্তার ওপর প্রভাব ফেলছে বলে বৈঠকে বিষয়টি গুরুত্ব পায়।

সংঘাত নিরসনে সংলাপ ও কূটনীতিকে একমাত্র কার্যকর পথ হিসেবে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এ বিষয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে মতবিনিময় করেন।

বৈঠকের আগে প্রধানমন্ত্রী মোদি রুশ প্রেসিডেন্ট পুতিনকে ভারতীয় তামিল কবি ও দার্শনিক তিরুভল্লুভারের বিখ্যাত গ্রন্থ ‘তিরুক্কুরাল’-এর রুশ অনুবাদ উপহার দেন। বইটিতে কৃষি ও কৃষকদের জীবন-সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা রয়েছে।

দ্বিপাক্ষিক বৈঠক শেষে মোদি ও পুতিন একই গাড়িতে করে ভ্রমণ করেন। দুই নেতার একসঙ্গে গাড়িতে ভ্রমণের ঘটনা এটি তৃতীয়বার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুতিনের ভারত সফর এবং দিল্লিতে মোদি-পুতিন বৈঠককে দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা