• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

‎নাসিরনগরে লুডু খেলাকে কেন্দ্র করে পিটিয়ে যুবক হত্যা

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি; / ৬১ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে লুডু খেলায় ভুল ধরিয়ে দেয়াকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে রফিক মিয়া (৪০) (মৃত লোকমান মিয়ার ছেলে) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের হামলায় তার মৃত্যু হয়েছে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে  এলাকার কয়েকজন যুবক মোবাইলে লুডু খেলায় মেতে ছিলেন। খেলা উপভোগ করতে পাশে বসেছিলেন রফিক, সালমানসহ আরও কয়েকজন। খেলা চলাকালে লুডু খেলায় ভুল ধরিয়ে দেয়ার জেরে রফিক ও সালমানের মধ্যে কথা কাটাকাটির সূত্রপাত হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে উপর্যুপরি কিল -ঘুষি, লাথিতে  গুরুতর আহত হন রফিক মিয়া (৪০)
‎গুরুতর আহতের খবর পেয়ে রফিকের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রফিককে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।
‎পরে তাকে দ্রুত গুরুতর  আহত অবস্থায় স্বজন ও স্থানীয়রা নাসিরনগর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্মরত চিকিৎসক ডাঃ তামিমা রহমান তাকে মৃত বলে ঘোষণা করেন।
‎স্থানীয় ও নিহতের পরিবারের স্বজনরা  জানায়, প্রতিদিনই এলাকার যুবকরা এখানে বসে খেলাধুলা করতেন এবং এ নিয়ে কারো কোনো আপত্তি ছিল না।
‎এ ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ বিষয়ে নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম  বলেন, নিহতের মরদেহ নাসিরনগর থানা হেফাজত থেকে ময়নাতদন্তের জন্য ব্রাক্ষণবাড়ীয়া জেলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
‎নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা