• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

পাঁচবিবিতে সাংবাদিকের বাড়ি থেকে ৬৫৬ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, স্ত্রী আটক

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও রাষ্ট্রীয় স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে অভিযুক্ত শাহীন আলমের বাড়িতে যৌথ অভিযান চালিয়েছে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গত বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পশ্চিম উচনা গ্রামে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ৬৫৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ তার স্ত্রীকে আটক করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মো. শাহীন আলম (৩৮) পালিয়ে যায়।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) জানায়, অধিনায়কের নেতৃত্বে টাস্কফোর্সের সদস্যরা স্থানীয় মেম্বার, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শাহীন আলমের বসতঘরে তল্লাশি চালায়। এসময় ৬৫৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৩৩,৭৯৭ টাকা, ৫টি মোবাইল ফোন (১টি সচল, ৪টি অচল) ও ১টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ২ লাখ ৩২ হাজার ৯৭ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, পলাতক শাহীন আলম পশ্চিম উচনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন, চাঁদা আদায় এবং ছোট ছোট গ্যাং গঠন করে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচারের অভিযোগও তদন্তাধীন রয়েছে।
টাস্কফোর্স জানায়, গত ৮ ও ৯ সেপ্টেম্বর মাদক মামলার আসামি সাদ্দাম হোসেন, পলাশ মিয়া ও স্থানীয় মেম্বার লাইজু মিয়ার অভিযোগেও শাহীন আলমের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের তথ্য মিলেছে।
এ ঘটনায় পলাতক শাহীন আলমকে প্রধান আসামি ও তার স্ত্রী মোছা. উম্মে হাবিবাকে সহযোগী আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক নারী ও জব্দকৃত আলামত পাঁচবিবি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা