আগামী ২৭ সেপ্টেম্বর ‘বিশ্ব পর্যটন দিবস যথাযোগ্য মর্যাদায় ও জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে বান্দরবানে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১:০০ টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিজ্ মাম্যাচিং।
সভায় পর্যটন দিবস উপলক্ষ্যে গৃহীত বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা এবং স্থানীয় পর্যটন খাতের উন্নয়ন ও দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন কর্মসূচির ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথি ও প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, চীফ এক্সিকিউটিভ অফিসার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ
জনাব মুহাঃ আবুল মনসুর, এক্সিকিউটিভ অফিসার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ
জেলা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ
ন্যস্ত বিভাগসমূহের প্রধানগণ
সভাপতি, বান্দরবান প্রেসক্লাব
জেলা পুলিশ সুপারের প্রতিনিধি
ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ
সভাপতির বক্তব্যে মিজ্ মাম্যাচিং বলেন, বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন শিল্পকে বিশ্ব দরবারে আরো আকর্ষণীয়ভাবে তুলে ধরতে এ বছর পর্যটন দিবস উদ্যাপনে বিশেষ প্রাধান্য দেওয়া হবে। একই সাথে তিনি আগত পর্যটকদের নিরাপত্তা ও সুবিধাদি নিশ্চিতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।