• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Headline
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

পঞ্চগড়ে প্রাণবিন্দু ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড ক্যাম্পিং

Reporter Name / ১০৮ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

শাহিনুর রহমান,পঞ্চগড় প্রতিনিধি

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
মানবতার সেবায় এবং স্বেচ্ছায় রক্তদাতাদের তথ্য সংগ্রহের লক্ষ্যে পঞ্চগড়ে প্রাণবিন্দু ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে ফ্রি ব্লাড ক্যাম্পিং।
বুধবার (৯ সেপ্টেম্বর) পঞ্চগড়ের পাহাড়তলী উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নিজেদের রক্তের গ্রুপ পরীক্ষা করতে পেরে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় আনন্দ ও উৎসাহ।
অনেক শিক্ষার্থী প্রথমবারের মতো নিজেদের রক্তের গ্রুপ জানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় স্বেচ্ছায় রক্তদাতাদের তথ্যও সংগ্রহ করা হয়, যাতে ভবিষ্যতে জরুরি প্রয়োজনে দ্রুত রক্তের ব্যবস্থা করা সম্ভব হয়।
২০২৬ সালে প্রতিষ্ঠিত প্রাণবিন্দু ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. বিপ্লব হোসেন। সংগঠনটির সভাপতি মো. নয়ণ ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. মাসরাফি ইসলাম সৌরভ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানুষের বিপদে দ্রুত রক্তের ব্যবস্থা করা, স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং একটি রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তোলাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
মানবতার সেবায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন প্রাণবিন্দু ব্লাড ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা