• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

টানা ভারি বর্ষণে পানিবন্দি গুচ্ছগ্রাম, ডুবে গেছে বাড়িঘর

আক্তারুজ্জামান, তানোর রাজশাহী প্রতিনিধি ; / ১০৬ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীর তানোরে শনিবার দিবাগত এক রাতের টানা ভারি বর্ষণে গুচ্ছো গ্রামগুলো থৈয় থৈয় করছে পানিতে। রাতের হঠাৎ এমন বৃষ্টিতে অসহায় দরিদ্র পরিবার গুলো গ্রামের বিভিন্ন মানুষের বাড়িতে আশ্রয় নেয়। তানোর উপজেলার নিচু এলাকার ধানের জমিতে তৈরি করা গুচ্ছ গ্রামগুলোর প্রায় প্রতিটি ঘরেই পানি ঢুকে পড়েছে। ফলে, ক্ষতিগ্রস্থ হয়েছে গুচ্ছো গ্রামে বসবাসরত দরিদ্র শ্রেণির পরিবার গুলো।

সরেজমিনে রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে কোয়েল উত্তর পাড়া গুচ্ছো গ্রামে গিয়ে দেখা গেছে, প্রায় ২০ টি বাড়ির সব গুলো ঘরেই পানি ঢুকে পড়েছে এবং চার পার্শ্বে থৈয় থৈয় করছে পানি। বসবাসরত দরিদ্র পরিবার গুলো গ্রামের উচু এলাকার মানুষের বাড়িতে ও উঠানে আশ্রয় নিয়েছেন। আবুল কাশেম নামের এক ব্যাক্তি বলেন, রাতের হঠাৎ প্রচুর বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই ঘরে ফুকতে শুরু করে পানি। তাড়া হুড়ো করে সবাই বিবিন্ন মানুষের বাড়িতে আশ্রয় নিই।
তিনি বলেন, নিচু এলাকা হওয়ায় একটু বৃষ্টি হলেই চার পাশে পানি জমে যায় আর ভারি বৃষ্টি হলে পানি ঘরে ফুকে যায়। আব্দুল জব্বার জানান, গুচ্ছো গ্রাম গুলো নিচু এলাকার ধানী জমিতে তৈরি করায় প্রতিবছরই বর্ষার সময় পানি উঠে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। এতে করে দরিদ্র শ্রেণির মানুষ গুলোকে চরম দুর্ভোগ পোহাতে হয়। সহায় সম্বলহীন দরিদ্র এই পরবার গুলো চরম কষ্টের মধ্যে পড়েছেন। সরকারী ভাবে সহায়তা করার দাবি জানিয়েছেন তারা।
তানোর উপজেলার পাঁচন্দর ইউপির চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, খবর পেয়ে ১ নং ওয়ার্ড মেম্বার মফিজ উদ্দিনকে পাঠিয়েছিলাম। বর্তমানে গুচ্ছো গ্রামের ঘর গুলো থেকে তারা গ্রামের বিভিন্ন মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছেন। কয়েকদিন সময় লাগবে তাদের গুচ্ছো গ্রামের ঘরে ফিরতে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও পিআইওকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে সরকারি সহায়তা প্রদান করা জরুরি হয়ে পড়েছে। অন্য এলাকার ঘরে পানি ঢুকে পড়ার কবর পাননি বলেও জানান তিনি।
তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান বলেন, কোয়েল উত্তরপাড়া আশ্রয়ন প্রকল্পের গুচ্ছগ্রামের বাড়ি গুলোতে পানি ঢোকার খবর পেয়েছি সরকারিভাবে সহায়তা করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা