• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

জমি নিয়ে বিরোধের জের, কৃষকের ৪২ হাজার টাকার ধান উধাও!

রুবেল ইসলাম  / ৪১ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষকের জমি থেকে প্রায় ৪০ মণ পাকা ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পরিবারের সদস্যদের নিয়ে আদালতে হাজিরা দিতে যাওয়ার সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। লুট হওয়া ধানের আনুমানিক বাজারমূল্য ৪২ হাজার টাকা।

অভিযোগকারী অনিল চন্দ্র রায় দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ বালাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে ৪৫ শতক জমি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধ চলে আসছে। পৈতৃক সূত্রে পাওয়া ওই জমি তিনি ভোগদখল করে আসছিলেন। এ নিয়ে বিরোধের জেরে এর আগেও মারধরের ঘটনা ঘটেছে এবং আদালতে মামলা চলমান রয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, গত ৮ নভেম্বর সকালে পরিবারের সদস্যদের নিয়ে মামলার হাজিরা দিতে পঞ্চগড় আদালতে যান তিনি। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিপক্ষের লোকজন দলবদ্ধভাবে তাঁর জমিতে প্রবেশ করে পাকা ধান কেটে নিয়ে যায়। এতে প্রায় ৪০ মণ ধান হারিয়ে ৪২ হাজার টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।

ঘটনার ভিডিও স্থানীয়দের কাছে রয়েছে বলেও দাবি করেছেন অনিল চন্দ্র রায়। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, “আমি অভিযোগ পেয়েছি। তবে তাঁদের জমিজমা নিয়ে আদালতে মামলা চলছে। তারপরও বিষয়টি সঠিকভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভুক্তভোগী ঘটনার সুষ্ঠু তদন্ত, জমির নিরাপত্তা ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা